Monday, June 22, 2026

Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Date:

Share post:

  • উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে নির্বাচনে আজ অখিলেশ যাদবের হয়ে প্রচার করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বুধবার বারাণসীতে গঙ্গার ঘাটে মমতাকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নামবে তৃণমূল। প্রতি কলেজের গেটে বিক্ষোভ দেখাবে ছাত্র পরিষদ।
  • আজ উত্তরপ্রদেশে ষষ্ঠ দফার ভোট গ্রহণ। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুর সহ ১০ জেলার ৫৭ আসনে ভোটগ্রহণ।
  • ভারতীয় পড়ুয়াদের নিরাপদে ইউক্রেন থেকে বার করা নিয়ে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • আজ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলার রায় দিতে পারে কলকাতা হাই কোর্ট। এই মামলায় বুধবার স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন কর্তাদের ডেকে পাঠায় আদালত। তাঁদের জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি।
  • আজ সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর অস্থি বিসর্জন করতে তাঁর ছেলে বাপ্পা লাহিড়ী কলকাতায় আসবেন। সকাল ৯টা নাগাদ দমদম বিমানবন্দরে তিনি নামবেন। তার পর সেখান থেকে মন্ত্রী সুজিত বসুর সঙ্গে আউটাম ঘাটে যাবেন তিনি ।





Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...