Saturday, April 4, 2026

ভোট প্রচারে উত্তরপ্রদেশে ইউক্রেন ইস্যু হাতিয়ার মোদির

Date:

Share post:

উত্তরপ্রদেশ(UttarPradesh) বিধানসভা নির্বাচনের শেষ লগ্নে ইউক্রেন ইস্যুকে হাতিয়ার করে সরব হলেন নরেন্দ্র মোদি(Narendra Modi)। বারাণসীতে ভোটের প্রচারে ব্যবহার করবেন ‘মিশন গঙ্গা’ তাস। নিজের সংসদীয় কেন্দ্রে প্রচারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী(PrimeMinister) বলেন, “সবাই দেখছে ইউক্রেনে কী ঘটছে। ভারত সরকার পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে।”

পড়ুয়াদের ফেরানোর কৃতিত্ব নিজের কাঁধে নিয়ে মোদি বলেন, “যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে হাজার হাজার মানুষকে ভারত সরকার উদ্ধার করে আনছে। এই ঘটনাই প্রমাণ করে বিশ্বমঞ্চে ভারতের শক্তি বাড়ছে। এত মানুষকে ফিরিয়ে আনার জন্য আমরা অপারেশন গঙ্গা চালাচ্ছি।” মোদি দাবি করেন, ”আমরা ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে সবরকম পদক্ষেপ করছি। ইতিমধ্যেই চারজন কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা নানা দেশে পাঠিয়েছি। ভারতীয়দের উদ্ধার করে আনা হচ্ছে। প্রত্যেক ভারতীয় যাতে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন, সেটা নিশ্চিত করতে চেষ্টার কোনও কসুর করবে না কেন্দ্রীয় সরকার।”

আরও পড়ুন:India Team: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ইনিংস ঋষভ পন্থের, দিনের শেষে ভারতের রান ৬ উইকেট হারিয়ে ৩৫৭

যদিও মোদি সরকার গোটা ঘটনার কৃতিত্ব নিলেও বিরোধীদের তরফ সে বারবার অভিযোগ তোলা হয়েছে সরকারের দায়িত্ব সরকার পালন করছে তবে তা আরও আগে করা উচিত ছিল। পাশাপাশি এদিন নরেন্দ্র মোদির বক্তব্যের পাল্টা দিয়ে তৃণমূল নেতা যশবন্ত সিনহা বলেন, “উত্তরপ্রদেশের ভোটের জন্য সরকার যেভাবে ভুয়ো প্রচার করছে, তা চরম দুঃখজনক। প্রধানমন্ত্রী ইউক্রেন নিয়ে উত্তরপ্রদেশের প্রচারে গিয়ে বলছেন, সেটা ভালো কথা। কিন্তু মানুষকে সে দেশ থেকে ফিরিয়ে আনার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত কেন্দ্রীয় সরকারের।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...