Monday, June 8, 2026

রাশিয়ার-ইউক্রেনের যুদ্ধে প্রাণ গেল দুই ফুটবলারের

Date:

Share post:

এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ( Russia-Ukraine War) কারণে প্রাণ গেল দুই ফুটবলারের ( Footballer)। দুইজনই ইউক্রেনের ফুটবলার। একজন দেশের হয়ে যুদ্ধ করছিলেন। পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো এই খবর জানিয়েছে। প্রয়াত দুই ফুটবলারের নাম ভিতালি সাপিলো এবং দিমিত্রো মার্তিনেঙ্কো।

ইউক্রেনের দ্বিতীয় ডিভিসনের ক্লাব কারপাতি লিভিভের যুব দলে খেলতেন ২১ বছরের সাপিলো। ওপর দিকে ২৫ বছরের মার্তিনেঙ্কো খেলতেন এফসি গস্তমেলের হয়ে। সাপিলো রাশিয়ার সঙ্গে ইউক্রেনে যুদ্ধ বাঁধার পরেই সেনাবাহিনীতে যোগ দেন। ট্যাঙ্ক কমান্ডার হিসেবে যোগ দেন তিনি। কিভের কাছে যুদ্ধের সময় প্রাণ হারান সাপিলো। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার মৃত্যু হয়েছে সাপিলোর। ওপর দিকে মার্তিনেঙ্কো সরাসরি যুদ্ধ করছিলেন না। কিন্তু যে বাড়িতে থাকতেন, সেখানে রুশ বোমা পড়ে। তাতেই মৃত্যু হয় মার্তিনেঙ্কোর।

ফিফপ্রো এই নিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ইউক্রেনের প্রয়াত দুই তরুণ ফুটবলারের পরিবার, বন্ধু এবং সতীর্থদের পাশে আমরা আছি। তাদের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। এটাই যুদ্ধে প্রথম কোনও ফুটবলারের মৃত্যু। দু’জনেরই আত্মার শান্তি কামনা করি।”

আরও পড়ুন:India Team: বাহরিনের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচের জন‍্য ৩৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের


 

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...