Monday, June 8, 2026

যাত্রী বোঝাই চলন্ত ট্রামে আগুন, কোনওরকমে প্রাণে বাঁচলেন যাত্রীরা

Date:

Share post:

যাত্রী বোঝাই চলন্ত বাতানুকূল ট্রামে (Kolkata Tram) আগুন। কলকাতার নোনাপুকুরে আচার্য জগদীশচন্দ্র বসু রোডে চলন্ত ট্রামে আগুন লাগে। আগুন লাগায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়, ট্রাম থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এরপর স্থানীয় ও দমকলের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায় দক্ষিণমুখি লেনে।

শুক্রবার দুপুরে এ জে সি বোস রোডের ওপর একটি শীততাপ নিয়ন্ত্রিত ট্রামে আগুন (Kolkata Tram) লাগে। ট্রামটি গড়িয়াহাট থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল। এ জে সি বোস রোড থেকে ট্রামটি বাঁদিকে বেঁকে ধর্মতলার রাস্তা ধরতেই হঠাৎই আগুন লেগে যায় ট্রামে। যাত্রীদের বলেন, হঠাৎই সেই ট্রামে বিকট আওয়াজ পান তাঁরা। এরপর দেখা যায় যে ট্রামে আগুন ধরে গিয়েছে। ট্রামের পিছনের দিকের অংশে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। যাত্রীরা ট্রাম থেকে হুড়মুড়িয়ে নেমে পড়েন। কোনোরকমে প্রাণে বাঁচেন তাঁরা।

আরও পড়ুন: মানবিক করিডর করে সাধারণ নাগরিকদের সরাতে রাজি রাশিয়া ও ইউক্রেন

খবর পেয়ে অল্পসময়ের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকল। আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। তাঁদের এই কাজে সাহায্য করেন স্থানীয় বাসিন্দারাও। কিছুক্ষণের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসে যায়। তবে অগ্নিকাণ্ডে ট্রামটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

Related articles

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...