Monday, June 8, 2026

মানবিক করিডর করে সাধারণ নাগরিকদের সরাতে রাজি রাশিয়া ও ইউক্রেন

Date:

Share post:

রাশিয়ার(Russia) হামলায় পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে ইউক্রেনে(Ukraine)। ভয়াবহ অবস্থা সেখানকার সাধারণ মানুষের। এহেন পরিস্থিতির মাঝে গত বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বৈঠকে বসেছিল রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল। সেখানেই দুই দেশের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের সাধারন নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে যেতে তৈরি করা হবে মানবিক করিডর।

রাশিয়া ইউক্রেনের এই বৈঠকের অবশ্য সার্বিকভাবে কোন রফা সূত্র বের হয়নি। তবে বৈঠক শেষে এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক (Mykhailo Podolyak) জানান, দ্বিতীয় দফার বৈঠক শেষ। এবারও আশানুরূপ কোনও ফল পাওয়া যায়নি। তবে দেশের সাধারণ নাগরিকদের মানবিক করিডোর করে সরিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সম্মত হয়েছে দুই দেশই। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে পড়া মানুষের জন্য ওষুধ ও খাবার সরবরাহের বিষয়টিও নিশ্চিতে সম্মত হয়েছে। কিছু নির্দিষ্ট এলাকায় অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছে ইউক্রেনের তরফে। এনিয়ে আগামীদিনে আবারও আলোচনার টেবিলে বসবে দুই দেশ।

আরও পড়ুন:অধিক মস্কো প্রীতিতে ‘আম-ছালা’ দুই যাওয়ার জোগাড় নয়াদিল্লির

এদিকে বৈঠকের পর ইউক্রেনের উপদেষ্টা আরো জানান, কিয়েভ যতটা আশা করেছিল ততটা ফল বৈঠক থেকে আসেনি। তিনি বলেন, “একমাত্র যে বিষয়টি আমি বলতে পারি তা হচ্ছে, আমরা মানবিক বিষয়গুলো নিয়ে সবিস্তারে আলোচনা করেছি। কারণ, এখন বেশ কিছু শহর ঘেরাও হয়ে আছে। চিকিত্‍সা, খাবার এবং মানুষজনকে সরানো নিয়ে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে।”

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...