Monday, June 8, 2026

India Team: বাহরিনের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচের জন‍্য ৩৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের

Date:

Share post:

আসন্ন এএফসি এশিয়ান কাপ ( AFC Asian Cup) যোগ্যতা অর্জন পর্বের আগে দুটি প্রস্তুতি ম‍্যাচ খেলার কথা ভারতীয় দলের ( India)। প্রতিপক্ষ বাহরিন এবং বেলারুশ। কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে বেলারুশের বিরুদ্ধে ম‍্যাচ খেলবে না ভারত। কিন্তু বাহরিনের বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলবে সুনীল ছেত্রীরা। আর সেই ম‍্যাচের জন‍্য ৩৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা করেছেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিম্যাচ। এই ৩৫ জন থেকে ফাইনাল দল নির্বাচিত করা হবে জানান হয়েছে।

আগামী ১০ মার্চ পুনেতে সমস্ত ফুটবলার এবং হেড কোচ ও সাপোর্ট স্টাফরা একত্রিত হবে। এদিকে যেসকল ফুটবলাররা আইএসএলের সেমিফাইনাল এবং ফাইনাল খেলবে, তারা লিগ শেষ করে সরাসরি শিবিরে যোগ দেবেন।

এদিকে ভারতীয় দলে রয়েছে একাধিক নতুন মুখ।প্রভসুখন গিল, মহম্মদ নাওয়াজ, দীপক টাংরি, রোশন সিং, বিক্রম প্রতাপ সিং, ভিপি সুহের, অনিকেত যাদব ও জেরি মাওয়িংথাঙ্গা দলে সুযোগ পেয়েছেন। এরা প্রত্যেকেই চলতি আইএসএলে দুর্দান্ত পারফর্ম করেছেন।

 

এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের ৩৮ সদস্যের সম্ভাব্য দল –

গোলকিপার – গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, ধীরাজ সিং, প্রভসুখন গিল, মহম্মদ নাওয়াজ।

ডিফেন্ডার – প্রীতম কোটাল, আশুতোষ মেহতা, সেরিটন ফার্নান্ডেজ, আশিস রাই, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, দীপক টাংরি, নরেন্দর গেহলট, চিঙ্গলসানা সিং, শুভাশিস বোস, আকাশ মিশ্রা, মন্দার রাও দেশাই, রোশন সিং।

মিডফিল্ডার – উদান্তা সিং, বিক্রম প্রতাপ সিং, অনিরুধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, ভিপি সুহের, লালেংমাউইয়া, সাহাল আব্দুল সামাদ, ইয়াসির মহম্মদ, আশিক কুরুনিয়ন, অনিকেত যাদব, লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিং, জেরি মাওয়িমিংথাঙ্গা।

ফরোয়ার্ড – মনবীর সিং, লিস্টন কোলাসো, সুনীল ছেত্রী, রহিম আলি।

আরও পড়ুন:Sc EastBengal: শেষ ম‍্যাচ জিতে লিগ শেষ করতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

 

Related articles

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...