Tuesday, June 23, 2026

প্লে-অফের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী বিরাট, কী বললেন তিনি?

Date:

Share post:

টানা ছয় ম্যাচ জিতে চলতি আইপিএল প্ল-অফে পৌঁছে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্লে-অফের ম্যাচে বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামতে চলেছে ফ্যাফ ডুপ্লেসির দল। আর এই ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

প্লে-অফে ওঠার পর এই নিয়ে কোহলি বলেন, ‘‘ঈশ্বরের ইচ্ছাতেই আমরা এই পর্যন্ত পৌঁছেছি। আমরা শুধুমাত্র নিজেদের কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি। আমি মনে করি দলের সকলে সততার সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। আমরা তার পুরস্কার পেয়েছি। আর কিছু বলতে চাই না। এখন আমাদের লক্ষ্য একটা সপ্তাহ সেরা ক্রিকেট খেলা।“

চলতি আইপিএল -এ দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট। বেঙ্গালুরু শিবিরও কোহলির কাছে তাঁর সেরা পারফরম্যান্স চাইছে। এবারের আইপিএলে কমলা টুপির দৌড়ে সকলের প্রথমে রয়েছেন কোহলি। এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে করেছেন ৭০৮ রান। একটি শতরানের পাশাপাশি করেছেন পাঁচটি অর্ধশতরান।

আরও পড়ুন- ফের কি আরসিবির হয়ে মাঠে নামতে চলেছেন গেইল? বিরাটের কথায় জল্পনা তুঙ্গে

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...