Saturday, April 4, 2026

Usha Uthup: ‘পপ ক্যুইন’ উষা উত্থুপের বায়োগ্রাফির আনুষ্ঠানিক প্রকাশ কলকাতার অক্সফোর্ডে

Date:

Share post:

গানকে তিনি ভালোবাসেন আর ভালোবাসেন শহর কলকাতার(Kolkata) মধ্যে লুকিয়ে থাকা প্রাণের স্পন্দনকে। তাই তিনি বারবার বলেন “কলকাতা কলকাতা ডোন্ট ওরি কলকাতা আমরা তোমারই কলকাতা”। তিনি ক্যুইন অফ ইন্ডিয়ান পপ উষা উত্থুপ(Usha Uthup)। ৩ মার্চ ২০২২ কলকাতার অক্সফোর্ড বুক স্টোরে(Oxford Book Store) তাঁর জীবনী(Biography) বইয়ের আকারে প্রকাশ পেল। উষা উত্থুপের (Usha Uthup) জীবনীর নাম ‘দ্য ক্যুইন অফ ইন্ডিয়ান পপ'(The Queen of Indian Pop)। হিন্দিভাষী লেখক বিকাশ কুমার ঝা (Vikas Kumar Jha), গায়িকা উষা উত্থুপ (Usha Uthup)এর বায়োগ্রাফি লেখেন।পরে এটি অনুবাদ (Translate) করেন তাঁরই কন্যা সৃষ্টি ঝা (Srishti Jha)।

Madhuri Dixit : ছোট পর্দায় মাধুরী ধামাকা, সুচিত্রা সেনের গানে তাল মেলাবেন ‘ধকধক গার্ল’

কলকাতার(Kolkata) সাথে উষার যোগাযোগ সেই অতীত কাল থেকেই। এই শহর তাঁর বড্ড প্রিয়, তাঁর নিজের আত্মার সঙ্গে জড়িয়ে রয়েছে, একথা অক্সফোর্ড বুক স্টোরে আবারও স্বীকার করলেন গায়িকা। বইয়ের মধ্যে অনেকগুলো অধ্যায় জুড়ে উষা উত্থুপের ছোটবেলার স্মৃতিচারণার কথা। অক্সফোর্ডের সান্ধ্য আড্ডায় নস্টালজিক উষা বললেন, ছোটবেলায় ঘুড়ি ওড়ানোর কথা। কখনও আবার সমুদ্রের জলে মিশে যাওয়ার ইচ্ছেটাও ধরা দিল অকপটে। দর্শকের অনুরোধে ‘স্কাইফল’, ‘ডার্লিং’ গেয়ে শোনালেন। এমনকি বাদ গেলোনা পুষ্পা ছবির বাংলা গান শোনার আবদারও। ছেলেকে সঙ্গে নিয়ে হাসিমুখে নিজের বই প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধনে এসে, চেনা ছন্দেই ধরা দিলেন সকলের প্রিয় গায়িকা উষা উত্থুপ( Usha Uthup)।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...