Wednesday, June 17, 2026

Madhuri Dixit : ছোট পর্দায় মাধুরী ধামাকা, সুচিত্রা সেনের গানে তাল মেলাবেন ‘ধকধক গার্ল’

Date:

Share post:

সেই হাসি আর চোখের চাউনি যেন সাদা কালো ক্যানভাসে মিশে যাওয়া রঙিন দ্যুতি।বাংলার মহানায়িকা সুচিত্রা সেন(Suchitra Sen) আর বলিউডের ‘ধকধক গার্ল’ (Dhakdhak Girl) মাধুরী দীক্ষিত(Madhuri Dixit) এবার মিলেমিশে একাকার। সুচিত্রা সেনের(Suchitra Sen) গানের ছন্দে কানে কানে নয় সবার সামনেই মাধুরী (Madhuri Dixit)  বলবেন ‘তুমি যে আমার’! সৌজন্যে বাংলার এক রিয়্যালিটি শো’য়ের গ্র্যান্ড ফিনালে (Grand finale of a musical Realty Show)।

টলিপাড়া বরাবরই বলেছে মহানায়িকা সুচিত্রা সেনের(Suchitra Sen) সাথে এক অদ্ভুত মিল আছে ডান্সিং কুইন মাধুরী দীক্ষিতের(Madhuri Dixit)। চেহারায়, ভঙ্গিমায়, হাসিতে, কী দারুণ ম্যানারিজম। একথা জানেন স্বয়ং মাধুরীও। এবার সেই মেলবন্ধন বাংলার এক রিয়্যালিটি শো’য়ের মঞ্চে। এক গানের অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে- তে (Grand finale), কী ভাবছেন, বিচারকের আসনে বসবেন তিনি? না,একেবারেই না, তিনি দর্শকের মন জয় করতে মঞ্চ মাতাবেন ‘ধক ধক করনে লগা’,’এক দো তিন’,’ঘাঘরা’র তালে । বাংলায় প্রথমবার রিয়্যালিটি রিয়্যালিটি শো’য়ের মঞ্চে তাঁকে দেখা যাবে সুচিত্রা সেনের ‘হারানো সুর’-এর ‘তুমি যে আমার’ গানে ঠোঁট মেলাতে । সূত্রের খবর এই তালিকায় থাকছে ‘ঝনক ঝনক কনক কাঁকন বাজে’,’এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’। বিনোদনে ভরপুর টানা ১০ ঘন্টা দর্শকের মন ভরাবে এই রিয়্যালিটি শো, পাশাপাশি বাংলার সেরা গায়িকাকেও বেছে নেওয়া হবে এই অনুষ্ঠানে। প্রতিযোগিতা যখন সঙ্গীতের তখন মাধুরী কেন? উত্তরটা অনেকেরই কল্পনার বাইরে। বলিউডের (Bollywood)প্রথম সারির নায়িকা নিজেও ভাল গান গাইতে জানেন। ছোট বেলায় নাচের পাশাপাশি নিয়মিত গানের প্রশিক্ষণ নিয়েছেন। এই প্রথম কোনও গানের মঞ্চ তাঁর সেই প্রতিভাকে স্বীকৃতি জানাতে চলেছে। নাচের পাশাপাশি তিনি কবিতা কৃষ্ণমূর্তির (Kavita Krishnamurty)  সঙ্গে গাইবেন ‘দেবদাস’ (Devdas) ছবির গান ‘ঢাই শাম রোক লেই’। প্রতিযোগীদের পাশাপাশি মঞ্চ মাতাবেন ইলা অরুণ , শান(Shaan), পালক মুচ্ছাল (Palak Muchhal)। থাকবেন তিন বিচারক কুমার শানু (Kumar Sanu), কৌশিকী চক্রবর্তী(Kousiki Chakraborty),সোনু নিগম (Sonu Nigam)। যদিও এই ফিনালে কবে সম্প্রচারিত হবে তা অবশ্য চ্যানেল কর্তৃপক্ষ এখনও স্পষ্ট করে নি।

 

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...