Wednesday, June 17, 2026

Rohit Sharma: বিরাটের শততম টেস্ট ম‍্যাচে কোহলিকে বিশেষ উপহার দিতে চান রোহিত

Date:

Share post:

মোহালিতে আগামীকাল শততম টেস্ট ম‍্যাচ খেলতে নামবেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই ম‍্যাচকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উন্মাদনা। আর শততম ম‍্যাচে বিরাটের উদ্দেশে বার্তা অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। বিরাটের শততম ম‍্যাচে কোহলিকে জয় উপহার দিতে মরিয়া ভারত অধিনায়ক।

এদিন সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,” ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলির অভিষেক হওয়ার পর থেকে এটি একটি  উজ্জ্বল যাত্রা। তাঁর এটি একটি বিস্ময়কর যাত্রা ছিল। অধিনায়ক এবং ব্যাটার হিসেবে বিরাট অসাধারণ পারফরম্যান্স করেছেন। ভারতীয় ক্রিকেটের ভালোর জন্য তিনি অনেক কিছু পরিবর্তন করেছেন। এটি এগিয়ে যাওয়ার একটি উপায়। এই যাত্রা তার জন্য অনেক কঠিন ছিল এবং আগামী বছরগুলিতে কোহলি এর চেয়েও ভালো পারফর্ম করবে আশা রাখি । আসুন আশা করি আমাদের টেস্টের পাঁচ দিন ভালো কাটবে এবং তাকে আমরা একটি জয় উপহার দিতে পারব।”

বিরাটের শততম ম‍্যাচের আগে নানান স্মৃতিতে ডুবেছেন রোহিত। বিরাট কোহলি পার্থে সেঞ্চুরি করলেও রোহিতের কাছে কিন্তু ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিটি সেরা, সেটা জানাতেও ভুললেন না হিটম‍্যান।

আরও পড়ুন:Virat kohli: বিরাটের শততম টেস্ট ম‍্যাচের আগে শুভেচ্ছা সৌরভ, সচিন, দ্রাবিড়, সেহবাগের

 

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...