Saturday, April 4, 2026

Corona Update:পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে,তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর হার!

Date:

Share post:

প্রত্যেকদিন স্বস্তি বাড়িয়ে নিম্নমুখী হচ্ছে করোনা (Corona)গ্রাফ।তার মাঝেই চলতি বছরে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা।এর মাঝেই চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃত্যুর হার (Corona death rate)। গত ২৪ ঘণ্টায় যেমন ভারতে ফের ঊর্ধ্বমুখী মৃত্যুর(Death) গ্রাফ। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৮৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডের (Covid 19)বলি ৫ লক্ষ ১৪ হাজার ৮৭৮ জন।

কড়া বিধিনিষেধ ও টিকাকরণে জোর দিয়ে আপাতত করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটাই সামলে নেওয়া সম্ভব হয়েছে । ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ।তবে আপাতত কোভিড সংক্রমণে রাশ টানতে অনেকটাই সফল ভারত। দৈনিক আক্রান্ত নেমে এসেছে ৬ হাজারের নিচে।তবে চিন্তা কমছে না, দেশে মৃত্যুর হার নিয়ে অস্বস্তিতে স্বাস্থ্য মন্ত্রক। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২১ জন। গতকালের তুলনায় যা বেশ খানিকটা কম। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬৩ হাজার ৮৭৮।

 পাশাপাশি স্বস্তি দিয়ে দেশজুড়ে বাড়ছে করোনাজয়ীর সংখ্যা। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৭৮ হাজার ৭২১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৬৫১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ১৭৮ কোটি ৫৫ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...