Saturday, April 4, 2026

India-Pakistan : জম্মু সীমান্তে ড্রোন, ভারতীয় সেনার তাড়া খেয়ে পালাল পাকিস্তানে

Date:

Share post:

ফের ড্রোন নিয়ে নজরদারি চালানোর অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে । শনিবার সকালে জম্মু সীমান্তের অর্নিয়া সেক্টরে হঠাৎই (Drone at India Pakistan Border) একটি ড্রোন ঘুরতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন খুব ভোরের দিকে ড্রোনটি আকাশে চক্কর কাটছিল। স্থানীয় বাসিন্দারাই সেনা কর্মীদের খবর দেয় । ড্রোনটিকে দেখেই ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা লাগাতার গুলি ছুড়তে থাকেন । বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ার পর সেখান থেকে উধাও হয়ে যায় সেটি। সেনা সূত্রে জানা গিয়েছে ভারতীয় জওয়ানদের তাড়া খেয়ে সেটি সীমান্ত পার করে পাকিস্তানে চলে যায় । যদিও ঠিক কী কারণে ড্রোনটিকে পাঠানো হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। উপগ্রহ চিত্র খতিয়ে দেখে জানার চেষ্টা চলছে। তবে সেটি যে নজরদারি চালানোর জন্য পাকিস্তান পাঠিয়েছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই।

তবে এদিনই প্রথম নয় । এর আগে বহুবার বহুদিন পাকিস্তান এভাবে ড্রোন পাঠিয়ে সীমান্তে নজরদারি চালানোর চেষ্টা করেছে। যদিও পাকিস্তানের তরফে এই সত্যতা কোনদিনই স্বীকার করা হয়নি।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...