Tuesday, April 14, 2026

Kolkata: তরুণীকে গণধর্ষণ! স্বামী-সহ ৩ অভিযুক্ত গ্রেফতার

Date:

Share post:

কলকাতায় (Kolkata) এসেছিলেন চিকিৎসা করাতে। আর এসে গণধর্ষণের (Gang rape)শিকার হলেন তরুণী। অভিযোগ স্বয়ং স্বামী ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে। বছরদুয়েক আগে বিয়ে হয় বিহারের (Bihar) বাসিন্দা ওই তরুণীর। তিনি অসুস্থ। চিকিৎসা করানোর নামে তাঁকে নিয়ে কাশীপুর (Kashipur) রোডের কাছে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁর স্বামী। বৃহস্পতিবার রাতে ভাড়াবাড়িতে মদের আসর বসান স্বামী। ছিলেন স্বামীর তিনবন্ধুও। তরুণীর অভিযোগ, স্বামীর উপস্থিতিতেই মদ্যপ অবস্থায় তাঁর দুই বন্ধু গৃহবধূকে ধর্ষণ করে। স্বামীও একই কাণ্ড ঘটায়। তাঁদের থেকে তাঁর স্বামী টাকা নেন বলেও অভিযোগ। তরুণী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

         

স্বামী ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে কাশীপুর থানায় গণধর্ষণের (Gang rape) অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে তরুণীর স্বামী ও তাঁর বন্ধুদের গ্রেফতার করে পুলিশ। মদের আসরে জুয়ায় হেরেই স্বামীর এই কুকীর্তি কি না খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...