Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর বিমানে বিপত্তি: ডিজিসিএ-র কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব রাজ্যের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(MamataBanerjee) বিমান বিপত্তির ঘটনায় এবার রাজ্য সরকারের তরফে রিপোর্ট করা হলো ডিজিসিএ-র(DGCA) কাছে। জানতে চাওয়া হয়েছে যে এয়ার রুটে মুখ্যমন্ত্রীর বিমান ফিরেছে, তার অনুমতি আগে থেকে ঠিকমতো নেওয়া হয়েছিল কিনা। সূত্র খবর রাজ্যের তরফে রিপোর্ট তলব করার পর কত ঘটনা রিপোর্ট প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, শুক্রবার বারাণসী থেকে বিমানে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় নামার পনেরো মিনিট আগেই বিভ্রাট হয় বিমানটিতে। কলকাতায় বিমান নামার আগে প্রচণ্ড ঝাঁকুনি হয়। দু’দিকে দুলতে দুলতে বিমানটি নেমে আসতে থাকে। এক নিমেষে প্রায় ১০০ মিটার পর্যন্ত নেমে আসে সেটি। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বিমানের ভিতরে থাকা প্রত্যেকে। ঘটনার জেরে পিঠে, কোমরে এবং পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। পরে বিমানটি নিরাপদে মাটিতে নেমে এলেও এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আবহাওয়ার সমস্যার কারণেই এয়ার টার্বুল্যান্সে পড়ে বিমানটি।

আরও পড়ুন:India-Pakistan : জম্মু সীমান্তে ড্রোন, ভারতীয় সেনার তাড়া খেয়ে পালাল পাকিস্তানে

কিন্তু কী এই এয়ার টার্বুল্যান্স? বিশেষজ্ঞদের মতে জলের মধ্যে যেভাবে ঘূর্ণির সৃষ্টি হয় এবং তা যেকোনো কিছু নিচের দিকে টেনে নিয়ে যায়। বাতাসেও মাঝে মাঝে ওই একই অবস্থার সৃষ্টি হয়। যা এয়ার টার্বুল্যান্স নামে পরিচিত। কোন কিছু তার সামনে এলে সঙ্গে সঙ্গে তাকে নিচের দিকে টেনে নেয় হাওয়ার তোড়। এর জেরেই মুহূর্তের মধ্যে অনেকখানি নীচে নেমে গিয়েছিল মুখ্যমন্ত্রী বিমানটি। যদিও পরিস্থিতি গুরুতর হওয়ার আগেই বিমানটি নিয়ন্ত্রণে নিয়ে নেন চালক। যার জেরে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। পরে নিরাপদেই কলকাতা বিমানবন্দরে নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...