Monday, April 13, 2026

সোশ্যাল মিডিয়ার অভিনেত্রীর ছবিতে অশ্লীল মন্তব্যের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

Date:

Share post:

সোশাল মিডিয়ায় এক অভিনেত্রী তথা বরানগরের তৃণমূল কর্মীর ছবিতে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। বারাকপুর সাইবার ক্রাইম বিভাগে ওই অভিনেত্রী অভিযোগ জানিয়েছেন বলে জানা গিয়েছে।অভিযুক্ত বিজেপি নেতার নাম দেবম পাল। সম্প্রতি সোশাল মিডিয়ায় ওই অভিনেত্রী একটি ছবি পোস্ট করেছিলেন। ওই ছবিতে ওই বিজেপি নেতা অশ্লীল মন্তব্য করেন বলে অভিযোগ। তিনি তৃণমূল করেন বলেই তাঁকে এইরকম কুরুচিকর আক্রমণ বলে দাবি অভিনেত্রীর।

অভিযোগ খতিয়ে দেখে ওই নেতার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য বিজেপি সূত্রে জানানো হয়েছে। এদিকে সাইবার ক্রাইম থানাও তদন্ত শুরু করেছে। তবে ওই বিজেপি নেতার আপাতত খোঁজ নেই বলে জানা গিয়েছে।

 

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...