Thursday, May 28, 2026

পূর্ণবয়স্ক হাতির মৃত্যু্ ঝাড়গ্রামে, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের নির্দেশ

Date:

Share post:

ফের পূর্ণবয়স্ক হাতির মৃত্যু্র ঘটনা ঘটল  ঝাড়গ্রামের (Elephant Died Jhargram) নয়াগ্ৰামের কৃষি জমি লাগোয়া এলাকায়। শনিবার সকালে নয়াগ্ৰামের মলম ৪ নম্বর অঞ্চলের কপ্তিভোল গ্রামের কৃষি জমি লাগোয়া জায়গায় একটি পূর্ণ বয়স্ক দাঁতালের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে কীভাবে মৃত্যু হল তা জানতে হাতিটির দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে বন দফতর।

হাতির মৃত্যুর (Elephant Died Jhargram) খবর পেয়ে ঘটনাস্থলে যান খড়্গপুর ডিভিশনের ডিএফও শিবানন্দ রাম (DFO Shivananda Ram)। তিনি বলেন, ‘‘ওই পূর্ণ বয়স্ক দাঁতালটি একা থাকত। জানা গিয়েছে, ওই এলাকায় হাতিটি কলাগাছ নষ্ট করেছে। প্রচুর কলাগাছও খেয়ে ফেলেছে। প্রকৃত মৃত্যুর কারণ খুঁজতে ময়নাতদন্ত করা হচ্ছে। শনিবার বিকেলের পর প্রাথমিক রিপোর্ট পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন শিবানন্দ।’’ ডিএফও আরও জানান, ‘‘ওই এলাকায় বিদ্যুতের কোনও তার ছিল না। ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোনও সম্ভাবনা নেই।’’

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিমানে বিপত্তি: ডিজিসিএ-র কাছে গোটা ঘটনার রিপোর্ট তলব রাজ্যের

বেশ কিছুদিন ধরেই ঝাড়গ্রাম ও সংলগ্ন এলাকাগুলিতে হাতির দলের হানার ঘটনা ঘটেছে। সম্প্রতি হাতির হানায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। নয়াগ্ৰামের এক প্রৌঢ় মহিলা হাতির হানায় মারা গিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল নয়াগ্ৰাম ব্লকের বড়খাকড়ি অঞ্চলের রামচন্দ্রপুর গ্রামে। তবে নয়াগ্ৰামে হাতির মৃত্যুর ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...