Wednesday, June 24, 2026

Russia-Eucraine War : যুদ্ধের জের, বিয়ের মাসেই চড়চড়িয়ে বাড়ছে সোনা-রুপোর দাম

Date:

Share post:

বাংলায় এখন বিয়ের ভরা মরশুম চলছে। আর তারই মধ্যে চড়চড়িয়ে বাড়ছে সোনা- রুপোর দাম । স্বাভাবিকভাবেই নাগালের বাইরে চলে যাচ্ছে গহনার দামও। ফলে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তর। শনিবার এক ধাক্কায় ৮০০ টাকার বেশি উঠে জিএসটি ছাড়াই ১০ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ৫৩,১০০ টাকা। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। ১২০০ টাকা বেড়ে গিয়ে ১ কেজি রুপোর বারের দাম হয়েছে ৭১,০০০ টাকা ।

কিন্তু কেন বাড়ছে এতটা দাম? বিশেষজ্ঞদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেই এরকম লাগামহীনভাবে দাম বাড়ছে সোনা রুপোর । কারণ সোনার অন্যতম উৎপাদনকারী দেশ রাশিয়া। আর লাগাতার যুদ্ধের জেরে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে শেয়ারবাজারে । ফলে লগ্নিকারীরা অধিকাংশই এই সময়টায় সোনায় বিনিয়োগ করছেন। ফলের দাম বাড়ছে সোনার। আর সোনার দাম বাড়তে থাকায় পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দামও। এরই প্রত্যক্ষ প্রভাব পড়েছে ভারত তথা বাংলার বাজারে।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...