Monday, April 6, 2026

Sonakshi sinha : আর্থিক প্রতারণা , সোনাক্ষীর নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

Date:

Share post:

আর্থিক প্রতারণার দায়ে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। অভিযোগ, অভিনেত্রী দিল্লিতে গিয়ে একটি অনুষ্ঠান করবেন বলে আগাম ৩৭ লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি সেখানে যাননি । উদ্যোক্তারা টাকা ফেরত দিতে বললে তাতেও সাড়া দেননি অভিনেত্রী। এই মর্মেই সোনাক্ষীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা দায়ের করেছেন অনুষ্ঠানের আয়োজক প্রমোদ শর্মা।

 

মোরাদাবাদের কাটঘর থানা এলাকার বাসিন্দা প্রমোদের দাবি, মোরাদাবাদে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল সোনাক্ষীর। কিন্তু কথা দিয়ে আগাম টাকা নিয়েও অভিনেত্রী জানিনি। শুধু তাই নয় টাকা ফেরত চেয়ে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হয় সোনাক্ষীর সঙ্গে। কিন্তু অভিনেত্রীর ম্যানেজার জানিয়ে দেন, টাকা ফেরত হবে না।

জানা গিয়েছে, প্রতারণার মামলা দায়ের করার পরে এক বার মোরাদাবাদে গিয়ে নিজের বয়ান রেকর্ড করিয়ে এসেছিলেন সোনাক্ষী। কিন্তু তার পর থেকে মামলার প্রয়োজনে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। তার পরেই সোনাক্ষীর নামে জামিন-অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...