Monday, April 6, 2026

Madhyamik Exam:করোনা আবহে আজ শুরু মাধ্যমিক পরীক্ষা, স্পর্শকাতর এলাকায় বন্ধ ইন্টারনেট

Date:

Share post:

আজ সোমবার থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা(Madhyamik Exam)। করোনা (Corona)অতিমারির দাপট সামলে এবছর অফলাইনে(Offline) পরীক্ষা। মাধ্যমিকের পরীক্ষা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে সবরকমের ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ(WBSE)। পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধার পাশাপাশি করোনা বিধিনিষেধ মেনে যাতে পরীক্ষা হয় সেদিকেও কঠোর দৃষ্টি রাখছে প্রশাসন।

রাজ্যে ইতিমধ্যেই মাধ্যমিক সংক্রান্ত কন্ট্রোল রুম (control room)চালু হয়েছে। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত হেল্পলাইন (Helpline)চালু থাকবে বলে জানিয়েছে পর্ষদ।

পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করতে পারেন সে জন্য পর্যাপ্ত পরিমাণে গণপরিবহণের ব্যবস্থাও রাখা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি(CCTV) নজরদারি থাকবে।

পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

স্পর্শকাতর এলাকায় পরীক্ষার এক ঘন্টা আগে বন্ধ থাকবে নেট পরিষেবা(Internet)।

মাস্ক পরেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের।

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি সুষ্ঠ ভাবে পরীক্ষা সম্পন্ন করার আবেদনও করেছেন রাজ্যবাসীর কাছে।

এবছর মাধ্যমিকে বসছে ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবছর বেশি। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪। আর ছাত্রদের সংখ্যা ৫ লক্ষ ৫৯। পর্ষদ সূত্রে খবর এবছর ৫০ হাজারের মতো পরীক্ষার্থী বেড়েছে।এবছর মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা চার হাজার ১৫৪টি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...