Sunday, June 21, 2026

“আত্মবিশ্বাসী থেকো, সাফল্য তোমরা পাবেই”, মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

করোনা (Corona)মহামারির জন্য গত বছর পরীক্ষা কেন্দ্রে(Examination centre) গিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক দিতে পারেনি ছাত্রছাত্রীরা। কোভিড(Covid 19) আবহ কাটিয়ে চলতি বছর পরীক্ষা কেন্দ্রে গিয়েই আগের মতো খাতায়-কলমে পরীক্ষা দেবে পড়ুয়ারা। আজ শুরু ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা(madhyamik exam)। কোভিড আবহের পরে সবথেকে বড় পরীক্ষার প্রস্তুতি পর্ষদের(WBSE)। এই বছর মোট পরীক্ষার্থী ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এরমধ্যে ছাত্র ৫ লক্ষ ৫৯ জন এবং ছাত্রী ৬ লক্ষ ৩৬ হাজার ৮০৪ জন। গতবারের তুলনায় এই বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৫০ হাজার।

Madhyamik Exam:করোনা আবহে আজ শুরু মাধ্যমিক পরীক্ষা, স্পর্শকাতর এলাকায় বন্ধ ইন্টারনেট

আজ, সোমবার বেলা ১১.৪৫ মিনিটে শুরু হবে পরীক্ষা। প্রশ্নপত্র পড়ার জন্য পড়ুয়ারা সময় পাবে ১৫ মিনিট। দুপুর ১২টা থেকে শুরু করা যাবে উত্তর লেখা। পরীক্ষা শেষ হবে বিকেল ৩টেয়। রাজ্যে মোট পরীক্ষাকেন্দ্র ৪ হাজার ১৫৪টি। প্রথমদিন পরীক্ষা শুরু হবে প্রথম ভাষার পরীক্ষা দিয়ে।

কোভিডকালের পরে এই প্রথম বড় পরীক্ষা। রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে তিনি লিখেছেন, “২০২২ সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা। এটা তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা। আত্মবিশ্বাসী থেকো, সাফল্য তোমরা পাবেই। এত বড় কাজে সকলের সহযোগিতার আবেদন জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য শুভকামনা রইলো।”

 

Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...