Monday, June 15, 2026

PEERLESS HOSPITAL: সুষম খাদ্যাভাসে নয়া পদক্ষেপ

Date:

Share post:

পিয়ারলেস হসপিটাল- এর উদ্যোগে ৫ মার্চ ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল নিউট্রেশন আপডেট ২০২২ সম্মেলন নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সম্মেলনের আলোচ্য বিষয় ছিল পুষ্টি। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন পিয়ারলেস-এর ম্যানেজিং ডিরেক্টর ডঃ সুজিত কর পুরকায়স্থ, ড: কৃষ্ণাংশু রায়, এ কে সরকার, শুভ্রজ্যোতি ভৌমিক সহ আরও বহু পুষ্টি বিশেষজ্ঞরা। দৈনন্দিন জীবনে পুষ্টিএকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

কিন্তু সঠিক পুষ্টি সম্পর্কিত তথ্য জানার জন্য প্রয়োজন পুষ্টি বিশেষকদেরই। চিকিৎসক ও ডাইটেসিয়ান অর্থাৎ পুষ্টিবিদদের মধ্যে সুদৃঢ় ও একটি যোগাযোগ বা সম্পর্ক তৈরি করাই ছিল এই সম্মেলনের উদ্দেশ্য।

 

ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, নেপাল, বাংলাদেশ সহ অন্যান্য দেশেও এই যোগাযোগ স্থাপন করার পরিকল্পনা রয়েছে পিয়ারলেস সংস্থার। বর্তমান জীবনে বিপণন এমন এক নজরকাড়া এবং মনোগ্রাহী মাধ্যম যে কারণে সাধারণ মানুষ জাঙ্ক ফুড-এর প্রতি বেশি আকৃষ্ট। তুলনায় স্বাস্থ্যকর খাবারের প্রতি অনীহা বাড়ছে। এর এক এবং একমাত্র কারণ হল প্রচার অর্থাৎ বিপণন । বহুজাতিক সংস্থা গুলি এত বেশি করে জাঙ্ক ফুড নিয়ে প্রচার করে যে সাধারণ মানুষের মস্তিষ্ক এবং মন সে দিকেই বিক্ষিপ্ত হয় ।

পুষ্টি সম্পর্কিত ধারণার পাশাপাশি সকলের এটাও জানা প্রয়োজন যে মানব শরীরের পক্ষে কোন খাবার বা কোন কোন পুষ্টিগুণ কতটা প্রয়োজনীয়। এমনই অভিমত পিয়ারলেস-এর পুষ্টিবিদদের। ফলে বিজ্ঞাপন এবং বিপণনের লক্ষ্য-ক্রেতা না হয়ে পুষ্টিবিদদের পরামর্শ নেওয়াই শ্রেয়।

 

 

Related articles

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...