Wednesday, June 24, 2026

ভারতীয়দের ফেরাতে ফোনালাপ পুতিন-মোদির: নিরাপদে ফেরানোর আশ্বাস রাশিয়ার

Date:

Share post:

বহু পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই, তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের(Ukraine) নানা প্রান্তে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়(India)। তাদের উদ্ধার করে দেশে ফেরাতে তৎপর মোদি সরকার(Modi Govt)। সেই লক্ষ্যেই এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এদিন প্রায় ঘণ্টাখানেক দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয় পড়ুয়াদের উদ্ধার করার বিষয়টি নিয়ে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সোমবার প্রায় ৫০ মিনিট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী। সেখানে বেশিরভাগ সময়টাই সুমিতে আটকে থাকা ভারতীয়দের কীভাবে উদ্ধার করা হবে সে বিষয়ে কথা বলেন। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট মোদিকে আশ্বাস দেন ভারতীয়দের উদ্ধারে সমস্ত রকমের সহযোগিতা করা হবে। এছাড়াও এদিনের আলোচনায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে বিস্তারিত তথ্য দিয়েছেন পুতিন। ফোনে আলোচনা চলাকালীন পুতিনকে সরাসরি জেলেনস্কির সঙ্গে কথা বলার আবেদন জানান মোদি। একইসঙ্গে মানবিকতার খাতিরে রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:Viswabharati: বিশ্বভারতীতে বিক্ষোভ: পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলার আগে এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় মুখ্য বিষয় হিসাবে উঠে আসে সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের বিষয়টি। এর পাশাপাশি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...