Wednesday, June 24, 2026

কার্গিল দিবসে পাঠানকোটে ঢুকল জঙ্গিরা! জম্মুতে জারি হাই অ্যালার্ট

Date:

Share post:

একসঙ্গে সাত সন্দেহভাজন জঙ্গির সীমান্ত পেরিয়ে ভারতে আসার খবরে ফের চাঞ্চল্য পঞ্জাব, জম্মুতে। শুক্রবার সকালেই কার্গিলে সেনা জওয়ানদের উদ্দেশে সম্মান জানাতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের সেনার প্রতি দরদের বাণী শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ১২ ঘণ্টা পেরোতে না পেরোতেই জঙ্গি সতর্কতা পাঠানকোটে। ফের একবার কেন্দ্রের ভ্রান্তনীতিতে শঙ্কায় দেশের সেনা জওয়ানদের নিয়ে। প্রমাণিত হল মোদির বাণী তার কাজকে মোটেও প্রতিফলিত করে না।

পঞ্জাবের পাঠানকোটে সাত সন্দেহভাজন ব্যক্তিকে দেখেন এক মহিলা। তিনি নিরাপত্তা রক্ষীদের জানান বিষয়টি। এরপরই পাঠানকোট সহ জম্মুতে জারি হয় হাই অ্যালার্ট। ছুটি দিয়ে দেওয়া হয় জম্মুর স্কুলগুলিতে। শুরু হয় সেনা জওয়ান ও নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি। অভিযোগকারী মহিলার থেকে সন্দেহভাজনদের ছবি আঁকানো হয়। সেই ছবি বিভিন্ন এলাকায় ছড়িয়ে জঙ্গিদের খোঁজ শুরু করে পঞ্জাব পুলিশও।

ঠিক একমাস আগে পঞ্জাবের পাঠানকোট ও গুরুদাসপুর এলাকায় কিছু সন্দেহভাজন জঙ্গিকে দেখেন গ্রামের কৃষকরা। তারপর তাদের সন্ধানে তল্লাশি শুরু হতেই কাশ্মীর উপত্যকায় শুরু হয়ে যায় ভারতীয় সেনার উপর হামলার ঘটনা। একমাসে প্রায় ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছেন। পুঞ্চ থেকে ডোডা তল্লাশি চালিয়ে বেশ কিছু জঙ্গি নিকেশ হলেও সম্পূর্ণ জঙ্গিমুক্ত বলে স্বীকার করতে পারেনি ভারতীয় সেনা। তারই মধ্যে ফের জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় ফের প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...