Wednesday, June 24, 2026

International Women’s Day 2022: ৫০০০ বিবাহিত মহিলা পরিচালিত এশিয়ার বৃহত্তম বাজার ! 

Date:

Share post:

আন্তর্জাতিক নারী দিবস (International women’s day) কথাটা শুনলেই কোথাও গিয়ে যেন মনে হয় এই একটা দিনকেই কেন স্বীকৃতি? বাকি ৩৬৪ দিন কি নারীদের(women) নয়? বিতর্ক আলোচনা সবটাই আছে আর এসবের মাঝে আছে ” আপন ভাগ্য জয় করিবার” অদম্য ইচ্ছে। তাই এশিয়ার বৃহত্তম ব্যবস্থাস্থলে রয়েছে নারীর আধিপত্য। ‘ইমা কিথল’ (Ima Keithal), এশিয়ার (Asia) সবচেয়ে বড় (largest) ও অন্যতম পুরনো (oldest) বাজার।

Manipur Exit Poll: বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, মণিপুর বিধানসভার দখল নিতে চলেছে বিজেপি

উত্তর-পূর্ব ভারতের মণিপুরে(Manipur) অবস্থিত এই বাজার।  আরও বেশ কিছু নজরকাড়া বিশেষত্ব রয়েছে। এখানে শুধুমাত্র বিবাহিত মহিলাদেরই ব্যবসা করার অনুমতি আছে।রাজধানী ইম্ফলে অবস্থিত ‘ইমা কিথল’ (Ima Keithal) সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি বাজার(market) যেখানে কেবলমাত্র মহিলা ব্যবসায়ীরাই দোকান দিতে পারেন। প্রায় ৫০০ বছরের পুরনো এই বাজার কমপক্ষে ৫০০০ মহিলা দোকানদারের কর্মক্ষেত্র। ‘ইমা কিথল’ (Ima Keithal) বা ‘ইমা মার্কেট’, কথার অর্থ ‘মায়েদের বাজার’ । অবশ্য  স্থানীয়রা এই বাজারকে ‘নুপি কিথল’ বলেই ডাকে। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ষোড়শ শতকে হাতে গোনা কয়েকটি মহিলা চালিত স্টল দিয়ে এই বাজারের পথ চলা শুরু ।সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে বিক্রেতার সংখ্যা।এই বাজারটি মহিলা সঙ্ঘ দ্বারা পরিচালনা করা হয়।বিবাহিত মহিলারা পরিচালন সমিতির থেকে টাকা ঋণ নিয়ে জিনিস কিনে ব্যবসা শুরু করে। এরপর ধীরে ধীরে সেই ঋণ শোধ করে দেয় বলেই জানা যায়।

Exit Poll: উত্তরপ্রদেশের ফের যোগীরাজের ইঙ্গিত, যদিও কাঁটায় টক্কর সপার

নিত্য প্রয়োজনীয় ছোটখাটো জিনিস থেকে শুরু করে টেক্সটাইল, হস্তশিল্প এমনকি হেঁশেল সামলানোর যাবতীয় জিনিস মেলে এই বাজারে। ১৯৪৮ থেকে ১৯৫২ সালের মাঝামাঝি সময়ে এই বাজার বন্ধের প্রচেষ্টা হয় বলেই লোকমুখে জানা যায়। কিন্তু ‘ইমা কিথল’-এর দীর্ঘদিনের বিক্রেতারা সেই অন্যায়ের প্রতিবাদ করে রুখে দাঁড়ান। বলাবাহুল্য, ইম্ফলের বাণিজ্যিক এবং রাজ্যের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে এই বাজারের অবদান অনস্বীকার্য।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...