Saturday, April 4, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) লিগ শীর্ষে থাকা জামশেদপুর এফসি-র  কাছে ০-১ গোলে হার সবুজ-মেরুনের। বঙ্গসন্তান ঋত্বিক দাসের অনবদ্য ফুটবলের কাছে হার মানল জুয়ান ফেরান্ডোর দল। জামশেদপুর এফসির কাছে হেরে লিগ শিল্ড অধরা বাগানের।

২) আইলিগে  জয় অব‍্যাহত মহামেডান স্পোর্টিং-এর। সোমবার শ্রীনিডি এফসিকে ৩-১ গোলে হারিয়ে আইলিগে জয়ের হ্যাটট্রিক সাদা-কালো ব্রিগেডের।ম্যাচের জোড়া গোল মার্কাস জোসেফের। অপর গোলটি পেনাল্টি থেকে করেন আঞ্জেলো রুডোভিচ।

৩) হৃদরোগে আক্রান্ত হয়েই প্রান হারিয়েছেন শেন ওয়ার্ন। সোমবার থাইল্যান্ডের জাতীয় পুলিশের তরফ থেকে এমনটাই জানান হল। গত ৪ মার্চ থাইল্যান্ডের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ওয়ার্ন।

৪) ১২ মার্চ বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় দল। সূত্রের খবর শারীরিক অসুস্থতা কাটিয়ে লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন অক্ষর প‍্যাটেল । অক্ষর দলে যোগ দেওয়ায় ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হবে কুলদীপ যাদবকে।

৫) সোমবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে আয়োজন করা হয়েছিল প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের স্মরণসভা। সোমবার স্মরণসভায় হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার সমরেশ চৌধুরি, শ্যাম থাপা-সহ প্রাক্তন ফুটবলাররা।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...