Saturday, April 4, 2026

International Women’s Day: আজ আন্তর্জাতিক নারী দিবস, কেন পালিত হয় দিনটি?

Date:

Share post:

আজ ৮ মার্চ। বিশ্বজুড়ে দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়। একদিকে ঘরের কাজেও যেমন মেয়েরা পটু অন্যদিকে বাইরের যাবতীয় কাজেও ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ সামলাচ্ছে মেয়েরা। ছেলেদের থেকে কোনও অংশেই আর পিছিয়ে নেই মেয়েরা। কিন্তু তবুও সেই লিঙ্গবৈষম্যর প্রশ্ন ওঠে। তাই নারীদের পুরুষদের মতো সমানাধিকারের জন্য গোটা বিশ্বে আন্তর্জাতিক নারী দিবসও পালন করা হয়। যদিও লিঙ্গবৈষম্য দূর করতে শুধু একটি দিনই কেন? এনিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। তবে তার আগে জেনে নেওয়া যাক নারী দিবসের নেপথ্যের ইতিহাস-

  • ১৯০৮ সালে বস্ত্র কারখানার শ্রমিকেরা কাজের যোগ্য় সম্মানের জন্য প্রতিবাদ শুরু করেছিলেন। ১৯০৯ সালে ২৮ফেব্রুয়ারি প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে এই দিনটি পালন করা হয়। ১৯১০ সালে ডেকানমার্কে অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। এখানে ১৭টি দেশের ১০০ জন নারী প্রতিনিধি যোগ দিয়েছিল। যেখানে প্রতি বছর ৮ মার্চ যাতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়ে তার প্রস্তাব দেওয়া হয়।
  • ১৯১৩ সালে আন্তর্জাতিক নারী দিবস প্রথম বিশ্ব যুদ্ধে প্রতিবাদ জানায়।
  • পরে রাশিয়াতেও ১৯১৭ সাল থেকে এই দিনটি পালিত হতে থাকে একই কারণে। তবে রাশিয়াতেই দিনটি পালিত হয় ৮ মার্চ। তার পর থেকে সেটিই হয়ে আসছে।
    আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চ দিনটিকে প্রথম আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রদের নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ দিবস হিসাবে ৮ মার্চকে ঘোষণা করার আহ্বান জানায়।

১৯৭৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রগুলিকে নারী অধিকার ও বিশ্ব শান্তি রক্ষার জন্য জাতিসংঘ দিবস হিসাবে ৮ মার্চকে ঘোষণা করার আহ্বান জানায়। বিশ্বের অনেক দেশ এই দিনটিতে সরকারি ছুটি পালন করে।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...