Saturday, April 4, 2026

International Women’s Day:আন্তর্জাতিক নারীদিবসে শুভেচ্ছা মোদি-মমতার

Date:

Share post:

আজ ৮ মার্চ। বিশ্বজুড়ে এই দিনটিতে আন্তর্জাতিক নারীদিবস হিসেবে পালিত হয়। আজকের এই বিশেষ দিনে মহিলাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:পুরনো দফতরে ফিরহাদ, অর্থ দফতরের স্বাধীন দায়িত্বে চন্দ্রিমা

মঙ্গলবার সকালেই একটি ট্যুইট বার্তায় নারীদের শুভেচ্ছা জানিয়ে তাঁদের শক্তিকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি ট্যুইটে তিনি লেখেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে আমাদের অদম্য নারীশক্তিকে কুর্ণিশ। বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশের মহিলাদের কৃতিত্ব নিয়ে গর্বিত ভারত। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন আরও সম্প্রসারিত করতে কাজের সুযোগ আমাদের সরকারের কাছে সম্মানের বিষয়।’আজ নারীদিবস উপলক্ষে সন্ধে ৬টায় একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


মহিলাদের সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এদিন সকালেই ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে লেখেন, ” বিশ্বের সকল মহিলাকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।  আপনারা আমাদের গর্বিত করেছেন। আপনাদের অবদান ছাড়া সমাজের অগ্রগতি সম্ভব হত না। তিনি আরও লিখেছেন, আমাদের রাজ্য নারীর ক্ষমতায়ন ও মহিলারা যাতে সমাজে অবদান রাখতে পারেন, তার  উপযুক্ত পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর। ”


অন্যদিকে আজ আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে সাইকেল মিছিল করেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমার। ত্রিধারা সম্মিলনী থেকে শুরু হয়ে গড়িয়াহাট পর্যন্ত মিছিল হয়। সাইকেল মিছিলে অংশ নেন দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা কুমারও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...