Wednesday, June 3, 2026

পুরনো দফতরে ফিরহাদ, অর্থ দফতরের স্বাধীন দায়িত্বে চন্দ্রিমা

Date:

Share post:

আবাসন ও পরিবহন দফতরের দায়িত্বে থাকা মন্ত্রী ফিরহাদ হাকিম ফিরে পাচ্ছেন তাঁর পুরনো পুর ও নগরোন্নয়ন দফতর। অর্থ দফতরের স্বাধীন প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সোমবার দফতর রদবদল সংক্রান্ত ফাইল নিয়ম মাফিক পাঠানো হয়েছে রাজভবনে। রাজ্যপালের সম্মতির পর জারি হবে সরকারি নোটিফিকেশন।

আরও পড়ুন: সিপিএম ভোলাতে চায়, মনে করিয়ে দিচ্ছি

এতদিন অর্থ দফতরের দায়িত্বে চন্দ্রিমা ভট্টাচার্য থাকলেও মাথার ওপর ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। এবার থেকে চন্দ্রিমাই স্বাধীনভাবে পুরো দফতরের ভার সামলাবেন। স্বাধীন প্রতিমন্ত্রী হচ্ছেন তিনি এই দফতরের। প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এই দফতরের উপদেষ্টা হিসেবে রয়েছেন।


অর্থ দফতরের প্রতিমন্ত্রী ছাড়াও এতদিন পুর ও নগরোয়ন্নয়ন দফতরেরও প্রতিমন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই দফতরে ফেরানো হল ফিরহাদকে। তিনি আগেও এই দফতরের দায়িত্বে ছিলেন। ফিরহাদ হাকিম এখন কলকাতার মেয়রও৷ পুর ও নগরোয়ন্নয়ন দফতরে তাঁকে ফেরানো হয়েছে সার্বিক ভাবে গোটা রাজ্যের পুরসভা, কর্পোরেশনের উন্নয়ন ও তার তদারকির সমন্বয়ের জন্য।

Related articles

৮ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দেবেন মমতা-অভিষেক

আগামী ৮ জুন সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা...

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...