Friday, April 3, 2026

India Team: কিউয়িদের বিরুদ্ধে জয়ই লক্ষ‍্য ঝুলনদের

Date:

Share post:

পাকিস্তানকে ( Pakistan) হারানোর পর, বৃহস্পতিবার সকালে নিউজিল্যান্ডের ( New Zealand ) বিরুদ্ধে খেলতে নামছে ভারতের মহিলা দল। কিউয়িদের বিরুদ্ধে খেলতে নামার আগে প্রতিপক্ষকে সমীহ ভারতের প্রমিলা ব্রিগেডের। সম্প্রতি একদিনের সিরিজে নিউজিল্যান্ডের কাছে ১-৪ ব্যবধানে হেরেছে ভারতের মহিলা দল। তাই সেই ফলাফল মাথায় রেখে বৃহস্পতিবারের ম‍্যাচ নিয়ে সর্তক ভারত।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের ক্রিকেটার ঝুলন গোস্বামী বলেন,” নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঠিক জায়গায় বল করাই আমাদের প্রধান লক্ষ্য। মাঠটা খুব খোলামেলা। সব সময় হাওয়া দিচ্ছে। তাই কী করে এই পরিবেশ কাজে লাগাতে হবে, সেটা নিয়ে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি। আমার মনে হয় পূজা বস্ত্রকর, মেঘনা সিং, রেণুকা সিং ঠাকুর, সিমরণ বাহাদুর সুযোগ পেলেই খুব ভাল ভাবে সেটা কাজে লাগিয়েছে। আশা করি এ ভাবেই ওরা খেলে যাবে।”

আরও পড়ুন:Ravindra Jadeja: আইসিসি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে জাদেজা

 

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...