Sunday, June 21, 2026

Ravindra Jadeja: আইসিসি অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে জাদেজা

Date:

Share post:

মোহালিতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করার সুফল পেলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। আইসিসি (ICC) অলরাউন্ডারদের র‍্যাঙ্কিং-এ শীর্ষে তিনি। বুধবার আইসিসির তরফ থেকে প্রকাশ করা হয়েছে অলরাউন্ডারদের তালিকা। সেখানেই দেখা গেল অলরাউন্ডারদের মধ‍্যে শীর্ষে রয়েছেন জাড্ডু।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাটে দুরন্ত ১৭৫ রান ও তার পর বল হাতে ৯ উইকেট নেওয়ার পুরস্কার পেলেন ভারতীয় এই অলরাউন্ডার। আইসিসি তালিকায় সেরা অলরাউন্ডার হলেন তিনি। ৪০৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন জাদেজা। তৃতীয় স্থানে রয়েছেন ভারতের আরেক ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন। ৩৪৭ পয়েন্ট তাঁর। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬১ রান করার পরে বল হাতে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। চারে বাংলাদেশের শাকিব আল হাসান। পাঁচে ইংল্যান্ডের বেন স্টোকস।

এদিকে আইসিসি টেস্টে ব্যাটারদের তালিকায় উত্থান হয়েছে বিরাট কোহলির। দু’ধাপ উঠে পঞ্চম স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কোহলির ঠিক পরের স্থানেই রয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৭৬১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে তিনি। এক ধাপ উঠে প্রথম দশে ঢুকেছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ।  ব্যাটারদের তালিকার শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জো রুট ও তিনে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

টেস্টের বোলারদের তালিকাতেও রয়েছেন অশ্বিন। দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। শীর্ষে কামিন্স। তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়। দশম স্থানে রয়েছেন পেসার জশপ্রীত বুমরাহ।

আরও পড়ুন:KKR: ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল, একনজরে ২০২২ আইপিএলে কেকেআরের সময়সূচি

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...