Sunday, May 10, 2026

একটি শহর দখল করলেও, ইউক্রেন জিততে পারবে না পুতিন: হুঁশিয়ারি বাইডেনের

Date:

Share post:

কোনওভাবে হয়ত একটা শহরের দখল নিতে পারে রাশিয়া(Russia)। কিন্তু গোটা ইউক্রেন(Ukraine) জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে পুতিনের। ঠিক এই ভাষাতেই এবার মস্কোকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি, রাশিয়ার উপর চাপ বাড়িয়ে আমেরিকার তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে রাশিয়ার থেকে জ্বালানি আর নেবে না আমেরিকা(America)।

ভারতীয় সময় অনুযায়ী বুধবার টুইট করে বাইডেন লেখেন, “একটা বিষয় অত্যন্ত স্পষ্ট যে ইউক্রেনে পুতিন কখনই জয়ী হতে পারবে না। কোনওমতে পুতিন হয়ত একটা শহর দখল করতে পারে। কিন্তু কোনও দিনই গোটা ইউক্রেন জয় করতে পারবে না।” অন্যদিকে ইউক্রেনের তরফে জানানো হয়েছে, তাঁরা আর ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য জোরাজুরি করবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির এই মন্তব্যকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। কারণ ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতির পিছনে মূল কারণ ছিল ইউক্রেনের ন্যাটো ঘনিষ্ঠতা।

 

আরও পড়ুন:madhyamik-highcourt : মাধ্যমিক চলাকালীন কায়েকটি নির্দিষ্ট এলাকায় ইন্টারনেট বন্ধ কেন, জনস্বার্থ মামলা হাইকোর্টে

একইসঙ্গে ন্যাটো প্রসঙ্গে ইউক্রেনের এই মনোভাবকে সম্মান জানিয়ে জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি গতকাইল বাইডেন ঘোষণা করেছেন রাশিয়ার থেকে আর কোনও জ্বালানি নেবে না আমেরিকা। বাইডেনের এই সিদ্ধান্তের জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Related articles

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...