Friday, April 3, 2026

Flight: আকাশে অভব্যতা, মাটিতে ক্ষমা: দমদম বিমানবন্দরে তুমুল হাঙ্গামা

Date:

Share post:

মাঝ আকাশে বিমান সেবিকাদের সঙ্গে অভব্যতার মাশুল গুণতে হল বিমানবন্দরে। প্রায় সারারাত আটকে তিন যাত্রী। অবশেষে ক্ষমা চেয়ে মেলে মুক্তি। মঙ্গলবার, আবুধাবি থেকে কলকাতা ফিরছিল 6E 9320 ইন্ডিগো বিমানটি। অভিযোগ, মাঝ আকাশে বিমানের যাত্রী ও সেবিকাদের সঙ্গে অভব্য আচরণ ও দুর্ব্যবহার করেন তিন যাত্রী। খাবার পরিবেশন নিয়ে গোলমালের সূত্রপাত। বিমান সেবিকাদের সঙ্গে অভব্য আচরণ করেন ওই তিন জন। অন্যান্য যাত্রীরা প্রতিবাদ করলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। রাত ৮ টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে (Airport) অবতরণ করলে পাইলটের অভিযোগের ভিত্তিতে, তিন যাত্রীকে আটক করা হয়। দীর্ঘক্ষণ তাঁদের আটকে রাখা হয় কলকাতা আন্তর্জাতিক (International) বিমানবন্দরে। বিমান বন্দর কর্তৃপক্ষ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকরা তাঁদের আটকে রাখেন। বেগতিক বুঝে ক্ষমা চেয়ে আবেদন জানান তিন গুণধর। লিখিত মর্মে আবেদনপত্র জমা দেওয়ার পরে প্রায় রাত আড়াইটা নাগাদ তাঁদের ছেড়ে দেওয়া হয়।


 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...