Saturday, April 4, 2026

India Team: কিউয়িদের কাছে ৬২ রানে হার ভারতের

Date:

Share post:

মহিলা বিশ্বকাপের (World Cup) দ্বিতীয় ম‍্যাচে হার ভারতের (India)। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের ( New Zealand) কাছে ৬২ রানে হারল মিতালি রাজের ( Mithali Raj) দল। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে প্রথম ম‍্যাচে জয় পেলেও, কিউয়িদের বিরুদ্ধে পারলনা ভারতের প্রমিলা ব্রিগেড।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান করে কিউয়িরা। কিউয়িদের হয়ে ৭৫ রান করেন সাটারওয়েট। ৫০ রান করেন আমেলিয়া। ৪১ রান করেন কাটেয়ি মার্টিন। ভারতের হয়ে ৪ উইকেট নেন পুজা বস্ত্রকার। দুটি উইকেট নেন রাজর্ষি গায়কোয়াড। একটি করে উইকেট নেন ঝুলন গোস্বামী এবং দিপ্তী শর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৯৮ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে লড়াই করেন হরমনপ্রীত কৌড়। ৭১ রান করেন তিনি। ৩১ রান করেন মিতালি রাজ।

আরও পড়ুন:Jhulan Goswami: অনন্য নজির ঝুলনের, বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী চাকদাহ এক্সপ্রেস

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...