Saturday, June 13, 2026

ফের উত্তরপ্রদেশে যোগীরাজের আভাস: তবে কমছে আসন, পিছিয়ে খোদ উপমুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাইশে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে(Assembly election) গোটা দেশের নজর ছিল উত্তরপ্রদেশের(UttarPradesh) দিকে। মনে করা হচ্ছিল ২৪ এর লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচন কার্যত সেমিফাইনাল। আর সেই নির্বাচনের ফলাফলের ট্রেন্ড যে পথে এগোচ্ছে তাতে মনে করা হচ্ছে উত্তরপ্রদেশ ফের যোগীর(Yogi Adityanath) হাতেই। যদিও গতবারের তুলনায় এবার বিজেপির আসন সংখ্যা অনেকটাই নিম্নমুখী। পাশাপাশি লড়াইয়ের ময়দানে বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলছে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি(SP)।

শেষ পাওয়া খবরে ৪০৩ আসনবিশিষ্ট উত্তরপ্রদেশে ২৬৩ আসনে এগিয়ে রয়েছে বিজেপি(BJP)। পাশাপাশি সপা এগিয়ে রয়েছে ১৩৫ আসনে। আশ্চর্যজনকভাবে কংগ্রেসের অবস্থা অত্যন্ত বেহাল। মাত্র একটি আসনে এগিয়ে রয়েছে তারা। এছাড়াও বহু জন সমাজবাদী পার্টি ২ ও অন্যান্যরা ২। তবে এই তালিকায় বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতা দখলের পথে এগিয়ে থাকলেও। গতবারের তুলনায় এবার মোদি-যোগী ম্যাজিক কমে গিয়েছে অনেকটাই। ২০১৭ সালে উত্তরপ্রদেশে ৩৮৪ আসনে লড়ে ৩১২ টি আসনে জয় পেয়েছিল বিজেপি। এবার অবশ্য আসন সংখ্যা অনেকখানি কমেছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য শ্রীরাথু কেন্দ্রে পিছিয়ে পড়েছেন সপা প্রার্থীর কাছে। পাশাপাশি, জোটের লড়াইয়ে ২০১৭ সালে মাত্র ৪৭ টি আসন পাওয়া সমাজবাদী পার্টি এবার ১৩৫ টি আসনে এগিয়ে থেকে বিজেপির ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...