Saturday, April 4, 2026

Madan Mitra: সফল অস্ত্রোপচার বিধায়ক মদন মিত্রর, ১০দিন কথা না বলার পরামর্শ চিকিৎসকদের

Date:

Share post:

অবশেষে সফল অস্ত্রোপচার হল কামারহাট বিধায়ক মদন মিত্রর। অস্ত্রোপচার শেষে দুঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় তাঁকে। চিকিৎসকরা জানিয়েছেন, সব ঠিক থাকলে আজই উডবার্ন ব্লকের ১০৩ নম্বর কেবিনে স্থানান্তরিত করা হবে কামারহাটির বিধায়ককে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামিকালই এসএসকেএম থেকে ছুটি পেতে পারেন মদন। তবে, আগামী ১০দিন কথা না বলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন:গঠিত হচ্ছে হোমিওপ্যাথিক জুনিয়র ডাক্তারদের রাজ্য কমিটি

হাসপাতাল সূত্রের খবর, একটি নয়, দুটি পলিপ ছিল মদন মিত্রর ভোকাল কর্ডে। অস্ত্রোপচার করতে গিয়ে তা দেখতে পান চিকিৎসকরা। Laryngoscopy করে বাদ দেওয়া হয় দুটি পলিপই। এসএসকেএম-এর ইএনটি বিভাগের প্রধান ড. অরুণাভ সেনগুপ্ত এই অস্ত্রোপচার করেন। তিনি জানিয়েছেন, আপাতত দেখে পলিপগুলিকে বিনাইন বলেই মনে হয়েছে অর্থাৎ ক্যান্সারের সম্ভাবনা কম। তবুও বায়োপসির জন্য নমুনা পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিন অস্ত্রোপচারের পর কর্মী-সমর্থকরা তাঁকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যান উডবার্ন ওয়ার্ডের দিকে। চিকিৎসকদের কড়া নিষেধের জন্য এখন কথা বলা বারণ প্রাক্তন পরিবহনমন্ত্রীর। তাই তাঁর ভক্ত ও অনুরাগীদের উদ্দেশে সাদা কাগজেই লিখে নিজের প্রতিক্রিয়া জানান মদন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...