Saturday, June 20, 2026

Punjab:পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে হারিয়ে লাইমলাইটে সাফাই কর্মীর ছেলে

Date:

Share post:

ভাগ্যের চাকা কখন যে কীভাবে ঘুরে যাবে তা কেউ বলতে পারে না। তা না হলে মোবাইলের দোকানের সামান্য মাইনের কর্মচারী কি নিজেই ভাবতে পেরেছিলেন এত বড় একটা পরিবর্তনের কথা? নাম, লাভ সিং উগোকে (Labh Singh Ugoke),বয়স বছর ৩৫। মধ্যবিত্ত পরিবারের যুবক ভোটের ময়দানে বাজিমাত করলেন । সাড়ে ৩৭ হাজারের বেশি ভোটে চরণজি‍ৎ সিং চান্নিকে(Charanjit Singh Channi) হারিয়ে আজ তিনি আলোচনার শিরোনামে।

ভাদাউর আসনে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দাপুটে কংগ্রেস নেতা চরণজি‍ৎ সিং চান্নিকে(Charanjit Singh Channi)হারিয়ে রাতারাতি লাইম লাইটে চলে আসা লাভ সিং(Labh Singh Ugoke),বিপুল ভোটে জয়ের পরেও যথেষ্ট বিনয়ী এবং সংযত। দলিত পরিবারে জন্মানো লাভ সিংয়ের লড়াইটা সেই ছোটবেলা থেকেই শুরু হয়ে গেছিল। অভাব অনটনের সাথে যুদ্ধ করতে করতে বড় হওয়া। বাবা গাড়ির চালক, যা আয় করেন, তাতে সংসার চলে না তাই অভাবের তাড়নায় বাধ্য হয়েই সাফাই কর্মীর কাজ নিতে হয়েছিল মাকে। মা বাবার কষ্ট সহ্য করতে না পেরে দ্বাদশ শ্রেণির পড়াশোনার পরেই কর্ম জীবনে প্রবেশ করেন লাভ সিং। ২০১৩ সালে অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal)দেখে অনুপ্রাণিত হয়ে আম আদমি পার্টিতে (AAP)নাম লেখান। বলা যেতে পারে সক্রিয় রাজনীতির সাথে কাজ করা শুরু তখন থেকেই। সামান্য কর্মী হিসেবে গত আট বছরের বেশি সময় ধরে সংগঠনের কাজের পাশাপাশি, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট লাঘবের চেষ্টা করতেন সবসময়। মাত্র ৩ লাখ ৭০ হাজার টাকার সম্পত্তির মালিকানা নিয়ে রাজনীতির ময়দানে লড়াই করতে নেমেছিলেন লাভ সিং উগোকে। আর শেষ হাসিও হাসলেন তিনিই। ভাদাউর আসনের দলিত মানুষদের কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। তিনি বরাবরই মুখ্যমন্ত্রী চরণজি‍ৎ সিং চান্নির বিরুদ্ধে কথা বলেছেন। তিনি জানান, আসলে আম আদমির মুখোশ পড়ে রয়েছেন চান্নি। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা কিছুই জানতেন না। সাধারণ মানুষ যোগ্য জবাব দিয়েছে বলেই মন্তব্য করলেন লাভ সিং উগোকে (Labh Singh Ugoke)।

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...