Friday, June 19, 2026

Russia Ukraine War:আগ্রাসন বাড়িতে এবার মারিউপোলের শিশু হাসপাতালে আক্রমণ রুশ সেনাদের

Date:

Share post:

রুশ ক্ষেপনাস্ত্রের মূহুর্মুহু আঘাতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। আজ যুদ্ধের ১৫তম দিনে রুশ আগ্রাসন এতটুকু কমেনি। উল্টে বেড়েই চলেছে। রুশ বিমান হানায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের একটি শিশু হাসপাতাল।দাবি ইউক্রেন প্রেসিডন্ট ভলোদিমির জ়েলেনস্কির। একটি ট্যুইটে ক্ষোভপ্রকাশ করে তিনি লেখেন, ‘মারিউপোলের প্রসূতি হাসপাতালে রুশ সেনাদের সরাসরি হামলা। মানুষ, শিশুরা ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। নৃশংস!’

আরও পড়ুন:Russia Ukraine: যুদ্ধের দাপটে অসহায় শৈশব, মাইলের পর মাইল একাই হাঁটল শিশু! 

মারিউপোলের ডেপুটি মেয়র সের্হি অরলভ জানিয়েছেন রাশিয়া দক্ষিণ বন্দর শহর অবরুদ্ধ করে রেখেছে। সেখানে একটি শিশু ও প্রসূতি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। হাসপাতালে রাশিয়ার বিমান হামলায় ১৭ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ আরও জানিয়েছে,যুদ্ধের শুরু থেকে এই শহরে মোট ১ হাজার ২০৭ জন মারা গেছে। তিনি রুশ সেনাদের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন আধুনিক এই সয়ম শিশু হাসপাতালে কী করে বোমা ফেলা হল তা তিনি বুঝতে পারছেন না। তিনি আরও বলেছেন মারিউপোলে হাসপাতাল থেকে যারা প্রাণ হাতে করে বেরিয়ে এসেছে তারা এখনও রুশ সেনাদের এই অমানবিক কাজ দেখে স্তম্ভিত। এখনও তারা বিশ্বাস করতে পারছে না একটি শিশু হাসপাতালে বোমা ফেলা হয়েছে।

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...