Friday, April 3, 2026

West Bengal Budget 2022: আজ বাজেট পেশ করবেন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী

Date:

Share post:

আজ, শুক্রবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ দ্বিতীয় মহিলা হিসেবে রাজ্য বাজেট পেশ করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।অর্থ দফতরেরই প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এবার স্বাধীন দায়িত্ব পেয়েছেন।



এর আগে ২০২১ সালে তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় বাজেট পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অসুস্থতার কারণেই একুশের বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি অমিত মিত্র (Amit Mitra)।তাই তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রকের দফতরবিহীন নিজের হাতেই রাখেন মুখ্যমন্ত্রী। অমিত মিত্রকে করা হয় অর্থ উপদেষ্টা। তখন অর্থ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য।দু’দিন আগেই অর্থ দফতরের সম্পূর্ণ ভার চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাই ২০২১ এর পর ২০২২ সালে আরও এক মহিলা বাজেট পেশ করতে চলেছেন আজ।

শুক্রবার বাজেটে সরকারের চালু করা কল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বেশি থাকার সম্ভাবনা রয়েছে।গত বুধবারই মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে ৯০ হাজার কোটি টাকা মেটায়নি। সুতরাং আয় বাড়াতে রাজ্য সরকার নতুন কী পরিকল্পনা করেছে সেটাই দেখার।

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...