Tuesday, June 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) করোনার টিকা না নিলে আমেরিকা ঢুকতে পারবেন না নোভাক জোকোভিচ। আর সেই কারণে এবার সেই দেশের দুটি প্রতিযোগিতা ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামি ওপেন থেকে নাম তুলে নিলেন নোভাক জোকোভিচ। বৃহস্পতিবার নিজেই টুইট করে জানালেন জোকার।

২) জার্মান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই হেরে গেলেন পিভি সিন্ধু। বৃহস্পতিবার চিনের প্রতিযোগী ঝ্যাং-ই-ম্যানের কাছে হারেন অলিম্পিক্সে পদক জয়ী শাটলার। ম‍্যাচের ফলাফল ২১-১৪, ১৫-২১, ২১-১৪।

৩) বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করলেন টোকিও অলিম্পিক্সে পদক জয়ী লভলিনা বর্গোহাঁই। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৭০ কেজিতে নামবেন তিনি। দিল্লিতে তিন দিনের ট্রায়ালে বিশ্ব মিটের টিকিট জোগাড় করে ফেললেন অসামের এই বক্সার।

৪) মহিলা বিশ্বকাপের দ্বিতীয় ম‍্যাচে হার ভারতের। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের কাছে ৬২ রানে হারল মিতালি রাজের দল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে জয় পেলেও, কিউয়িদের বিরুদ্ধে পারলনা ভারতের প্রমিলা ব্রিগেড।

৫) অনন্য নজির গড়লেন ঝুলন গোস্বামী । মহিলা বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন ঝুলন। কিউয়িদের বিরুদ্ধে এক উইকেট নিতেই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন তিনি। ঝুলনের উইকেটে সংগ্রহ দাঁড়াল ৩৯টি।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...