Friday, April 3, 2026

ভোট-সন্ত্রাস সত্ত্বেও দারুন ফল, অখিলেশকে ফোন মমতার

Date:

Share post:

৫ রাজ্যের ভোটের ফল প্রকাশের পরেই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশকে শুভেচ্ছা জানিয়ে তৃণমূলনেত্রী শুক্রবার সকালে বললেন, এটা হার নয়। দারুন লড়াই করেছে দল। ইভিএম কারচুপি সহ নানা অভিযোগ প্রকাশ্যে আসছে। সেসব সত্য হলে মারাত্মক। এই রাষ্ট্রীয় ভোট সন্ত্রাসের সঙ্গে লড়াই করে দুর্দান্ত ফল করেছে সমাজবাদী পার্টি। লড়াই চলুক। একসঙ্গে ২০২৪-এ দিল্লি বদল করব।

কথা হয় সপার সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দর সঙ্গেও। তিনিও পরিস্কার জানান, সমাজবাদী পার্টিকে হারাতে কীভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে। ভোটে কোথাও জোর করে হারানো হয়েছে। কোথাও ইভিএম সন্ত্রাস হয়েছে। আবার কোথাও বিরোধী দলের অনেকেই বিজেপির ‘নুন’ খেয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তবে আসন ও ভোট বাড়িয়ে সমাজবাদী পার্টি এবার আরও বৃহত্তর আন্দোলনে নামছে।

আরও পড়ুন:উত্তরপ্রদেশের মসনদে যোগী ফিরলেও হার ১১ হেভিওয়েট মন্ত্রীর

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...