Tuesday, June 23, 2026

উত্তরপ্রদেশের মসনদে যোগী ফিরলেও হার ১১ হেভিওয়েট মন্ত্রীর

Date:

Share post:

টানা দু’বার উত্তরপ্রদেশের মসনদে যোগী আদিত্যনাথ। গত ৩০ বছরের ইতিহাসে যা ব্যতিক্রমী, যেখানে উত্তর প্রদেশে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কোনও সরকারে পর পর দু’বার নির্বাচিত হল। তবে ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় গতবারের তুলনায় অনেকটাই আসন কমেছে বিজেপির। ২৫৫টি আসন জিতেছে গেরুয়া শিবির। অন্যদিকে, অখিলেশ যাদবের নেতৃত্বে সমাজবাদী পার্টি ১১১টি আসন জিতে যোগীর সামনে শক্তিশালী বিরোধী দল হয়ে উঠেছে, যার প্রভাব বিধানসভা অধিবেশনগুলিতে পড়বে।

আরও পড়ুন: West Bengal Budget 2022: আজ বাজেট পেশ করবেন রাজ্যের প্রথম মহিলা অর্থমন্ত্রী

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় উঠে আসছে। যেখানে গত পাঁচ বছরে বিজেপি পরিচালিত যোগী মন্ত্রিসভার ১১জন গুরুত্বপূর্ণ ও হেভিওয়েট মন্ত্রিরা হেরেছেন।
যোগীর ডেপুটি বিদায়ী উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যও রয়েছেন সেই তালিকায়। অর্থাৎ, যোগী রাজ্যে বিজেপির ভালো ফলের পরও বিদায়ী মন্ত্রিসভার একডজন মন্ত্রীর হার অন্তত “গুড গভর্নেন্স”-এর বার্তা দেয় না।

এক নজরে যোগীর মন্ত্রিসভার যে সকল হেভিওয়েটরা হারলেন–

কেশব প্রসাদ মৌর্য সিরাথু কেন্দ্রে ৭,৩৩৭ ভোটে হেরেছেন সমাজবাদী পার্টির পল্লবী প্যাটেলের কাছে।

আখমন্ত্রী সুরেশ রানা শামলি জেলার থানা ভবন আসনে আরএলডির আশরাফ আলি খানের কাছে ১০,০০০ ভোটে হেরেছেন।

বরেলি জেলার বাহেরি (Baheri) আসনে সমাজবাদী পার্টির আতাউর রহমানের কাছে ৩,৩৫৫ ভোটে পরাজিত হয়েছেন ছত্রপাল সিং গাঙ্গওয়ার।

গ্রামীণ উন্নয়ন মন্ত্রী রাজেন্দ্র প্রতাপ সিং ওরফে মতি সিং প্রতাপগড়ের পট্টি আসনে সমাজবাদী পার্টির রাম সিংয়ের কাছে ২২,০৫১ ভোটে হেরেছেন।

চন্দ্রিকা প্রসাদ উপাধ্যায় চিত্রকূটে সমাজবাদী পার্টির অনিল কুমারের কাছে ২০,৮৭৬ ভোটে হেরেছেন।

আনন্দ স্বরূপ শুক্লা বালিয়া জেলার বারিয়া আসনে সমাজবাদী পার্টির জয়প্রকাশ আঁচলের কাছে ১২,৯৫১ ভোটে হেরেছেন।

ক্রীড়ামন্ত্রী উপেন্দ্র তিওয়ারি বালিয়ার ফেফনা আসনে সমাজবাদী পার্টির সংগ্রাম সিং য়ের কাছে ১৯,৩৫৪ ভোটে হেরেছেন।

ফতেহপুর জেলার হুসেন গঞ্জ আসনে সমাজবাদী পার্টির উষা মৌর্যের কাছে ২৫,১৮১ ভোটে পরাজিত হয়েছেন রণবেন্দ্র সিং ধুন্নি।

আউরাইয়া জেলার দিবিয়াপুর আসনে সমাজবাদী পার্টির প্রদীপ কুমার যাদবের কাছে লখন সিং রাজপুত ৪৭৩ ভোটে পরাজিত হয়েছেন।

প্রাথমিক শিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র দ্বিবেদী সিদ্ধার্থনগর জেলার ইটওয়া আসনে সমাজবাদী পার্টির মাতা প্রসাদ পান্ডের কাছে ১,৬৬২ ভোটে পরাজিত হয়েছেন।

গাজীপুর আসনে সমাজবাদী পার্টির জয় কিষানের কাছে ১,৬৯২ ভোটে হেরেছেন সঙ্গীতা বলওয়ান্ত।

Related articles

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...