Monday, April 6, 2026

চিতাবাঘের মাংস রান্না করে জমিয়ে খাওয়া! শিলিগুড়িতে গ্রেফতার তিন

Date:

Share post:

ছাল ছাড়িয়ে চিতাবাঘের মাংস রান্না করে জমিয়ে খাওয়াদাওয়া! সেই খাওয়াদাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই গ্রেফতার তিন যুবক।

এমন ঘটনা ঘটবে তা বন দফতরও ভেবে উঠতে পারেনি। গোটা দফতর হতবাক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির খড়িবাড়িতে! চিতাবাঘকে পিটিয়ে খুন করে তার মাংস রান্নার অভিযোগ ওঠেছে তিন জনের মধ্যে। পাশাপাশি চিতাবাঘের চামড়াও পাচার করতেও গিয়েছিল অভিযুক্তরা। শুধু তাই নয়, লেপার্ডের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে ছবি পোস্টও করেছিলেন অভিযুক্তরা।

স্থানীয় সূত্রে খবর সপ্তাহ দেড়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি মৃত চিতাবাঘের ছবি ভাইরাল হয়। এর মধ্যে ঘোষপুকুর রেঞ্জের কাছে সীমা সুরক্ষা বল মারফত খবর আসে যে, চিতাবাঘের চামড়া পাচার করার চেষ্টা করছেন কয়েকজন। সেই মোতাবেক ফৌজিজোত এলাকায় যৌথ অভিযান চালিয়ে চিতাবাঘের চামড়া-সহ দু’জনকে আটক করে বন বিভাগ। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় চিতাবাঘের কাঁচা চামড়া। যা ৮০ হাজার টাকায় নেপালে পাচার হচ্ছিল বলে অভিযোগ। ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে ভাইরাল হওয়া ছবিতে উপস্থিত আরও এক যুবকের হদিশ মেলে। বারোপুটিয়া এলাকা থেকে তাঁকেও হাতেনাতে ধরে ফেলেন বন দফতরের কর্মীরা। তাঁর কাছ থেকে চিতাবাঘের পায়ের থাবা ও একটি বাইক উদ্ধার হয়।

আরও পড়ুন- ভুলবশত পাকিস্তানে পড়েছে ক্ষেপণাস্ত্র: বিবৃতি দিয়ে জানাল ভারতীয় প্রতিরক্ষামন্ত্রক

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...