Saturday, April 4, 2026

লখিমপুরের ঘটনা এবার ওড়িশায়, বিধায়কের গাড়ির ধাক্কায় আহত ২৪

Date:

Share post:

উত্তরপ্রদেশে লখিমপুর খেরির ঘটনা এবার ওড়িশার(Odisha) খুরদা জেলায়। বিধায়কের(MLA) গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন অন্তত ২৪ জন। আহতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন মহিলা ও পুলিশকর্মী। বিধায়কের তরফে এহেন ঘটনার পর প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় জনতা। গাড়ি ঘিরে রেখে ব্যাপক মারধর করা হয় ওই বিধায়ককে। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার চিলকা হ্রদের কাছে বানপুর পঞ্চায়েত সমিতির বাইরে মিছিল করছিলেন বিজেপির নেতা কর্মীরা। অন্তত ২০০ কর্মী সেই মিছিলে অংশ নেয়। তখনই চিলকা বিধানসভার বিজু জনতা দলের বিধায়ক প্রশান্ত জগদেবের(Prashant Jagdeb) গাড়ি সজোরে ঢুকে পড়ে মিছিলের ভিতর। যার জেরে আহত হন অন্তত ২৪ জন। গত বছর ‘নির্বাসিত’ হয়েছিলেন অভিযুক্ত ওই বিধায়ক। পুলিশের দাবি, ঘটনার সময় চালকের আসনে ছিলেন বিধায়ক নিজেই। পঞ্চায়েত অফিসের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসার সময় একের পর এক বিজেপি কর্মীকে ধাক্কা দেন তিনি। ঘটনায় গুরুতর আহত হন ৫ পুলিশকর্মীও। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযুক্ত বিধায়কের গাড়ি থামিয়ে বিধায়ককে ব্যাপক মারধর করেন স্থানীয় জনতারা। এমনকি ভাঙচুর করা হয় বিধায়কের গাড়িও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...