Friday, April 3, 2026

‘চূড়ান্ত অশ্লীল’ কবিতা লিখে ফের বিতর্কে কবীর সুমন, নিন্দার ঝড় সর্বত্র

Date:

Share post:

এবার ‘চূড়ান্ত অশ্লীল’ কবিতা লিখে বিতর্কে জড়ালেন গায়ক কবীর সুমন (Kabir Suman)। যা নিন্দার ঝড় সর্বত্র। বিনোদন জগতের অভিনেতা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা তাঁকে তীব্র আক্রমণ করেছেন। এমনকি সাধারণ নেট- নাগরিকরাও প্রতিবাদে সামিল হয়েছেন। অনেকেই বলেছেন ‘মস্তিষ্কে বিকৃতি’ ঘটেছে তাঁর।

‘পূর্বা’ নামে জনৈক এক নারীকে উদ্দেশ্য করে লেখা সুমন (Kabir Suman) লিখেছেন। পোস্টটিতে ‘পূর্বা’র সঙ্গে গায়কের কিছু ব্যক্তিগত মুহূর্তের কথা লিখেছেন তিনি।

আরও পড়ুন: “কায়দা করে জিতেছি”, নন্দীগ্রাম কারচুপি কাণ্ডে শুভেন্দুর পর্দাফাঁস রাজীব-জয়প্রকাশের

পূর্বাকে –
পূর্বা তোমার মনে আছে হয়তোবা
ফোনে কথা হতো সামনে আমরা বোবা
প্ল্যান প্রোগ্রাম ফোনেই চলত সব
এমনকি হয়ে গেল গেল কলরব
রেকর্ডিং করেছিলে নাকি সেই কল
ভাইরাল করে দেবে কি মদনজল –

শেষটা মিলিয়ে মিলিয়ে পুড়কি লেখা
পূর্বা তোমার চারহাতিটার শেখা
দুপুরবেলায় আমার বিছানা জুড়ে
আমরা দুজন বেড়াতাম উড়ে উড়ে
সেই ইতিহাস ভাইরাল হবে নাকি
পূর্বাপূর্ব খেলাটা এখনও বাকি
ফোনের যুগল স্বমেহন শিৎকার
রেকর্ডিং করে রাখাটাও দরকার
তারপরে তুমি ভাইরাল করে দিও
নীতি উপদেশ বেঁটেদের বরণীয়
এই তো সেদিন ফোন করেছিলে রাণী
কী হলো আবার তুমি জানো আমি জানি
বুড়ো হয়ে গেছি তাও ভালো পারি ওটা
আবার বলবে তোমারটা খুব মোটা
এই দ্যাখো পূর্ বায়ে এটা অশ্লীল
নববসন্তে আকাশটা দ্যাখো নীল।

১১, ৩, ২২

পরে ফেসবুকে নিন্দার ঝড় উঠতে কিংবা চাপে পড়েই পোস্টটি ডিলিট করেছেন সুমন। সিপিএম নেতা শতরূপ ঘোষ একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে লিখেছেন, “খোদার কসম জান,
আর ভালো লাগেনা তোমায়।”

সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমি বলেইছিলাম কবীর সুমনের একদম মস্তিষ্ক বিকৃতি ঘটে গেছে। ছিঃ!” অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “মানুষ হওয়া ছেড়েছ তো কয়েক বছর আগে,
তোমার কি জন্তু হতে এতো ভালো লাগে?”



Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...