Friday, February 20, 2026

Shah Rukh Khan: দুবাইয়ের মাটিতে অচেনা লুকে শাহরুখ, ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায়!

Date:

Share post:

তিনি আজও আছেন সেই আগের মতোন । তাঁকে দেখে বোঝার উপায় নেই যে তিনি ৫০ পেরিয়েছেন, দুবাই ট্যুরিজমের বিজ্ঞাপনে(Dubai Tourism Advertisement) বলিউড বাদশা শাহরুখ খানের(Shahrukh Khan) হট লুকে মজেছে কিশোরী থেকে প্রৌঢ়া প্রত্যেকেই। সম্প্রতি তাঁর দুবাই ট্যুরিজমের (Dubai Tourism) বিজ্ঞাপন মুক্তি পেয়েছে। আর সেই প্রমোশনের ছবি ফের ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়, ভাইরাল হল মুহূর্তেই।

দুবাইয়ের মাটিতে কিং খান

বলিউডের কিং খান (King Khan)মানেই একটু অন্যরকমের ম্যানারিজম। রোম্যান্সের(Romance) শুরু থেকে শেষ, দু হাত ছড়িয়ে তিনি একবার পোজ দিলে কাবু ৮ থেকে ৮০। বিনোদন হক বা বিজ্ঞ্যাপন, খেলার মাঠ হোক বা তারকাখচিত পুরস্কার বিতরণী মঞ্চ তাঁর উপস্থিতি একটা আলাদা মাত্রা যোগ করে অনুষ্ঠানে। ছেলের মাদক কাণ্ড শিরোনামে আসার পর থেকে নানা ভাবেই সমালোচিত হয়েছেন কিং খান। কিন্তু কখনই এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি ‘বাজিগর’। সম্প্রতি আইপিএল (IPL)এর নিলাম টেবিলেও তিনি উপস্থিত ছিলেন না। কিন্তু এইসব বিতর্কের মাঝেই নিজের আগামি ছবি ‘ পাঠান’ এর টিজার শেয়ার করেছেন শাহরুখ। আর সেখান থেকেই ফের আলোচনার শিরোনামে তিনি। এবার বিজ্ঞাপনী শুটিং এর কারণে তাঁর হট লুক সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল। চোখে বাহারি নামী ব্রান্ডের সানগ্লাস! কালার করা লম্বা চুলে পনিটেল বাঁধা, সেই অবস্থায় দুবাইয়ের বিচে খোলা চুলে ফুটবল খেলেছেন। কাজের জন্যই এই লুক বলি বাদশার সঙ্গে সেই সিগনেচার পোজ! আহা, কে বলবে তিনি পঞ্চাশ পেরিয়ে গেছেন। শ্যুটের(Shooting) জন্য প্যাস্টেল শেড ব্লেজারে গালে টোল পরা হাসি নিয়ে ক্যামেরার সামনে, কখনও আবার হাতে ইয়াচের মিনিয়েচার বিজ্ঞাপনে(Advertisement) একেবারে অন্য লুকে কুছ কুছ হোতা হ্যায় এর রাহুল !আপনি প্রেমে পড়তে বাধ্য!

 

spot_img

Related articles

আজকের রাশিফল: ১২ রাশির আর্থিক, কর্ম ও স্বাস্থ্য পূর্বাভাস

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...

কালীঘাটে মমতা-অভিষেকের দীর্ঘ বৈঠক

বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।...

‘নমামী গঙ্গে’ কর্মসূচিতে দেশি মাছের বংশবৃদ্ধি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে রিভার র‍্যাঞ্চিং, এগিয়ে বাংলা

এই প্রথমবার আইসিএআর-সিআইএফআরআই বা সিফরি প্রধান নদীগুলির বার্ষিক মাছ ধরার পরিমাণ নির্ধারণ করেছে। মহানদীতে এই পরিমাণ মোট ১৫,১৩৪...

কাটল জট, নিয়োগপত্র পেলেন রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য

দীর্ঘ টালবাহানা ও আইনি লড়াইয়ের পর অবশেষে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জট কাটতে শুরু করল। সুপ্রিম কোর্টের...