Wednesday, March 18, 2026

BJP: মরিয়া চেষ্টা! প্রার্থী ঘোষণার আগেই ২ কেন্দ্রের উপনির্বাচনে পরিচালন কমিটি গড়ল বিজেপি

Date:

Share post:

বিধানসভা নির্বাচন থেকে পদ্মবনে যে ভরাডুবি শুরু হয়েছে পর পর পুরভোটে তা বেড়েই চলেছে। শেষ ১০৮টি পুরভোটে একটিতেও খাতা খুলতে পারেনি বিজেপি (BJP)। এবার আগামী ২টি উপনির্বাচনের জন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। আসানসোল (Asansole) ও বালিগঞ্জের (Ballyganj) জন্য গড়া হয়েছে নির্বাচন পরিচালন কমিটি। যদিও, বিজেপি এখনও প্রার্থীর ঘোষণা করতে পারেনি।

শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হওয়ার পর থেকে কোনও নির্বাচনেই পালে পানি পায়নি পদ্মশিবির। এমনকী, নিজের গড়ও ধরে রাখতে পারেননি শুভেন্দু অধিকারী। এবার তাঁকেই আসানসোল লোকসভা কেন্দ্রে দলকে জেতাতে দায়িত্ব দেওয়া হল। আসানসোলের নির্বাচনী পর্যবেক্ষক হয়েছেন তিনি। সহ-পর্যবেক্ষক অর্জুন সিং। ওই কেন্দ্রেই দায়িত্বে রয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাত এবং বিদ্যাসাগর চক্রবর্তী।

আরও পড়ুন:রাজ্যের দুই কেন্দ্রের উপনির্বাচনে মোতায়েন হতে পারে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সাংসদ জগন্নাথ সরকারকে পেয়েছেন বালিগঞ্জ কেন্দ্র। সঙ্গে সঞ্জয় সিং, সোমনাথ বন্দ্যোপাধ্যায়, অশোক দিন্দাতেও রয়েছেন দায়িত্বে।

ইতিমধ্যেই দুই কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। অথচ এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। শুধু কমিটি গড়ে ভোটে লড়ার প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...