Sunday, June 28, 2026

Election: উচ্চ মাধ্যমিক চলবে, উপ নির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে কমিশনে চিঠি রাজ্যের

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি রয়েছে। সুতরাং আসানসোল (Asansole) লোকসভা ও বালিগঞ্জ (Ballyganj) বিধানসভার উপ নির্বাচনের দিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করে কমিশনকে চিঠি দিল রাজ্য সরকার। সোমবার, চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশনারকে এই আর্জি জানান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwibedi)। তবে কমিশন এখনও তাদের সিদ্ধান্ত জানায়নি।

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কারণে ইতিমধ্যেই একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে কিছু রদবদল করা হয়েছে। ২ এপ্রিল থেকে রাজ্যে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে ভোটগ্রহণ। ওইদিন পরীক্ষা না থাকলেও আগে পরে পরীক্ষা রয়েছে উচ্চ মাধ্যমিকের। পাশাপাশি JEE, CBSE ও ICSE পরীক্ষাও রয়েছে ওই সময়। এই বিষয় নিয়ে সোমবার শিক্ষা দফতরের সচিবের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। এর পরই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেন মুখ্যসচিব। বিবেচনার জন্য আবেদন গ্রহণ করেছে কমিশন।

আরও পড়ুন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভয়াবহ আকার নিতে পারে করোনা, সতর্কবার্তা WHO-র

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...