Saturday, June 27, 2026

RCB: আরসিবির প্রাক্তন অধিনায়কের প্রশংসায় নয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের ( RCB) নতুন অধিনায়ক হয়েছেন ফাফ ডু প্লেসিস (Faf du plessis)। নতুন দায়িত্বে পেয়ে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) প্রশংসায় মাতলেন ডু প্লেসিস। বললেন, ক্রিকেটার হিসেবে কোহলি বিশ্বের অন্যতম সেরা।

এদিন সাংবাদিক সম্মেলনে ডু প্লেসিস বলেন,” ক্রিকেটার হিসেবে কোহলি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। কিন্তু সেই সঙ্গে অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছে ও। ভারতের বিরুদ্ধে বহু বছর ধরে খেলার সুবাদে সেই বদলটা আমি দেখেছি। ভারতীয় দল এখন অনেক বেশি ফিট। এর আগে এতটা শারীরিক ক্ষমতা ভারতীয় ক্রিকেটারদের ছিল না। নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে কোহলির।”

এরপাশাপাশি ডু প্লেসিস বলেন,” কোহলি অধিনায়ক না থাকলেও তার শরীরী ভাষা দলকে উজ্জীবিত করতে পারে। সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সব সময় দলের মধ্যে একটা ইতিবাচক মানসিকতা নিয়ে আসে কোহলি। আইপিএলের মতো বড় প্রতিযোগিতায় সেটা খুব দরকার। এছাড়া মাঠে সব সময় ওর পরামর্শ আমি পাব। এটাই ম‍্যাচে খুব গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন:Hardik Pandya: ‘আইপিএলে একটা বিষ্ময় হতে চলেছে, চমকের অপেক্ষায় থাকুন’, নিজের বোলিং নিয়ে বললেন হার্দিক

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...