Saturday, April 4, 2026

Bagdogra Airport:১৪ দিনের জন্য বন্ধ বাগডোগরা বিমানবন্দর

Date:

Share post:

রানওয়েতে কাজের জন্য আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর। এরপর ২৬ এপ্রিল থেকে কাজ শেষ না হওয়া পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিলবে পরিষেবা। তবে তার আগে মোট ১৪ দিনের জন্য পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন:East West Metro: আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা

বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিমানবন্দরের পরিষেবা বন্ধের বিজ্ঞপ্তি দেওয়া হয় গত ১৯ জানুয়ারি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে রানওয়ে সংস্কারের জন্য শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর এপ্রিল মাসে ১৫ দিন বন্ধ রাখার নির্দেশিকা জারি করে । নির্দেশিকায় জানানো হয়েছে, ১১-২৫ এপ্রিল বন্ধ থাকবে বিমানবন্দর।

ভারতীয় বায়ুসেনা বাগডোগরা বিমানবন্দর পরিচালনা করে। শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হওয়ায় এই বিমানবন্দরের গুরুত্ব বেড়েছে। বিমানবন্দর সূত্রে খবর, বাগডোগরা দিয়ে প্রতিদিন ৩৬টি বিমান চলাচল করে। গড়ে ৮-৯ হাজার যাত্রী ওই বিমানবন্দর দিয়ে প্রতিদিন যাতায়াত করে৷ ফলে বাগডোগরা বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্তে চিন্তায় পর্যটন ব্যবসায়ীরা।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...