Wednesday, February 25, 2026

Hijab Case: হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়:কর্ণাটক আদালত

Date:

Share post:

কর্ণাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব বিতর্কিত মামলায় মঙ্গলবার রায় দিল হাইকোর্ট। উদুপি জেলার কয়েকজন ছাত্রী ক্লাসরুম ও শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার আবেদন জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।আদালত জানায় হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়। এর ফলে বড় ধাক্কা খেলেন হিজাবের পক্ষে আন্দোলনরত পড়ুয়ারা।

আরও পড়ুন:দলনেত্রীর অনুমোদনেই পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নির্ণয়, টুইট সুখেন্দু শেখরের

গত পয়লা জানুয়ারি কর্নাটকের উদুপিতে একটি কলেজে কয়েকজন হিজাব পরা পড়ুয়াকে ক্লাসে বসতে বাধা দেওয়া থেকে ঘটনার সূত্রপাত।কলেজ উন্নয়ন সমিতির সভাপতি বিজেপি বিধায়ক রঘুপতি ভাট স্পষ্ট জানিয়ে দেন, হিজাব পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবেন না। সেই বিতর্ক দ্রুত ছড়িয়ে পড়ে রাজ্য জুড়ে। হিজাবের পাল্টা হিসেবে গেরুয়া উত্তরীয় পরে আন্দোলন শুরু করে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। জায়গায় জায়গায় হিজাবের পক্ষে ও বিক্ষোভে আন্দোলনকারীরা মুখোমুখি পড়ে। দেশজুড়ে শুরু হয় চর্চা। কর্ণাটকের একাধিক জেলায় জারি করা হয় ১৪৪ ধারাও। শান্তির আহ্বান জানিয়ে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।

গত ২৬ জানুয়ারি কর্নাটক সরকার এ বিষয়ে একটি বিশেষ কমিটি গঠন করে।ঘোষণা করা হয়, কমিটি নির্দিষ্ট সুপারিশ করার আগে পর্যন্ত ছাত্রীরা কেবলমাত্র ইউনিফর্ম পরেই শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পারবেন। হিজাব বা গেরুয়া উত্তরীয়— কিছুই পরার অনুমতি নেই। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উদুপির কয়েকজন ছাত্রী কর্নাটক হাইকোর্টে মামলা দায়ের করেন। তাঁরা আদালতকে জানান, হিজাব পরা তাঁদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কোনও ভাবেই তা বাতিল করা যায় না।

এদিন হাইকোর্ট রায় ঘোষণা করতেই মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সমস্ত পড়ুয়াদের কাছে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আবেদন করেন। তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশ সমস্ত পড়ুয়াদের মেনে চলা উচিত। ক্লাস বা পরীক্ষা বয়কট করা উচিত নয়। আদালতের নির্দেশ না মেনে অশান্তি করলে প্রশাসন কঠোর পদক্ষেপ করবে।
এদিন রায়দানের আগে গোটা রাজ্যের একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। বেঙ্গালুরুতেও ব্যাপক পুলিশি নিরাপত্তা বলয়ে মুড়ে দেওয়া হয়েছে।মঙ্গলবার হিজাব কাণ্ডের মূল কেন্দ্র উদুপি এবং দক্ষিণ কন্নড়ে জেলা প্রশাসন সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...